National

এবারেই প্রথম পেপারলেস বাজেট

0
(0)

খবর লাইভ : খাতা নয়, লাল ব্যাগে বাজেট ট্যাব নিয়ে সোমবার সংসদে পৌঁছোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারেই সংসদের ইতিহাসে প্রথম যেখানে পেপারলেস বাজেট পেশ করা হবে। ২০২১-২২ অর্থ বর্ষে কেন্দ্র ঠিক করেছে, বাজেটের কাগজপত্র ছাপবে না। সব সাংসদরা বাজেটের সফট কপি হাতে পাবেন। বাজেট বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পর ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে বাজেট সংক্রান্ত যাবতীয় নথি পাওয়া যাবে। এদিন সকালে কেন্দ্রীয় বাজেট নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীমারামন। রাষ্ট্রপতির অনুমোদনের পর তিনি পৌঁছোন সংসদ ভবনে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন তিনি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, এই বাজেট হবে মানুষের প্রত্যাশা মতো। মোদি সরকারের সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র নিয়ে কাজ করা হয়েছে। আত্মনির্ভর প্যাকেজও রাখা হয়েছে। অতিমারীতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে দ্রুত আগের অবস্থানে ফিরিয়ে আনতে এই বাজেট ভারতকে নতুন দিশা দেখাবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *