খবর লাইভ : ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) ক্রিকেট টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ বাতিল হয়ে গেল। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। এর ফলে পাকিস্তান সরাসরি ফাইনালে পৌঁছে গেল। গ্রুপ পর্বেও একই কারণে পাকিস্তানের বিরুদ্ধে খেলেননি যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, […]
Month: July 2025
রোদ নেই শুধু বৃষ্টি, রাজ্যজুড়ে ফের দুর্যোগের সতর্কতা
খবর লাইভ : টানা বর্ষণে নাকাল রাজ্যবাসী। শেষ কবে রোদের দেখা মিলেছিল, তা যেন স্মৃতির অতলে! সারা সপ্তাহ জুড়েই চলেছে অঝোর ধারায় বৃষ্টি। বুধবার সকাল থেকেও শুরু হয়েছে একটানা ঝড়-বৃষ্টি। কর্মজীবী মানুষ থেকে স্কুলপড়ুয়া সকলেই বিপাকে। বুধবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর বাংলাদেশ থেকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান […]
তরুণ সমাজকে টার্গেট করে ইনস্টাগ্রামে সন্ত্রাস প্রচারের অভিযোগ ধৃত সামা পারভিনের বিরুদ্ধে
খবর লাইভ : তরুণ সমাজকে টার্গেট করে সামাজিক মাধ্যম ব্যবহার করে সন্ত্রাসবাদী বার্তা প্রচারের অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয়েছেন আল-কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার অন্যতম শীর্ষ সদস্যা সামা পারভিন। অভিযুক্ত তরুণী ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও গত তিন বছর ধরে বেঙ্গালুরুর মনোরমাপাল্যা এলাকায় বসবাস করছিলেন। গুজরাটের সন্ত্রাসদমন শাখা সামাকে গ্রেফতার করে। তদন্তে উঠে এসেছে, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে নানা […]
দুই দেশের ভোটার কার্ডসহ বাংলাদেশি নাগরিক গ্রেফতার, ১৬ বছর ধরে ক্যানিংয়ের বাসিন্দা
খবর লাইভ : অবৈধ অনুপ্রবেশ ও দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আকবর আলি মোল্লা, যিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ক্যানিং থানার পুলিশ ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালি ভান্ডারিপাড়া এলাকা […]
কাশ্মীরের পুঞ্চে সেনার এনকাউন্টারে খতম আরও দুই জঙ্গি, লস্কর যোগের আশঙ্কা
খবর লাইভ : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আরও দুই জঙ্গির মৃত্যু হল। গত কয়েক দিনের মধ্যে এটি দ্বিতীয় বড় জঙ্গি দমন অভিযান। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস বুধবার সকালে এক্স হ্যান্ডেলে জানায়, সন্দেহভাজন দুই ব্যক্তিকে লক্ষ্য করার পর শুরু হয় এনকাউন্টার, যেখানে দুই জঙ্গি নিহত হয়। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি […]
কবি সুভাষ মেট্রো স্টেশন পুনর্নির্মাণ করা হবে, এক বছর বন্ধ থাকবে ব্লু লাইনের পরিষেবা
খবর লাইভ : মেট্রোর উত্তর–দক্ষিণ ব্লু লাইনের টার্মিনাল স্টেশন ‘কবি সুভাষ’ (নিউ গড়িয়া) ভেঙে ফেলে পুনর্নির্মাণ করা হবে, এমন গুরুত্বপূর্ণ ঘোষণা করল মেট্রো রেলওয়ে। স্টেশনের প্ল্যাটফর্ম সাপোর্টিং পিলারে একাধিক ফাটল ধরা পড়ায় পুরো স্টেশনই এখন ব্যবহারের অযোগ্য। এই কারণে কমপক্ষে এক বছর পর্যন্ত ব্লু লাইনের পরিষেবা সীমিত থাকবে, এবং ট্রেন চলবে শুধুমাত্র শহিদ ক্ষুদিরাম থেকে […]
আল কায়দা যোগের অভিযোগে বেঙ্গালুরুর যুবতী গ্রেফতার, তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
খবর লাইভ : জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে এক যুবতীকে গ্রেফতার করেছে গুজরাতের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। ধৃতের নাম সামা পারভিন (৩০)। বুধবার তাঁর গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সঙভি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সামা অনলাইনে সক্রিয়ভাবে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপে […]
ইয়েমেনে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড এখনও বহাল, ভুয়ো খবর ছড়িয়েছে ধর্মীয় সংগঠনের দফতর
খবর লাইভ : বহু বছর ধরে চলা কূটনৈতিক ও আইনি লড়াইয়ের পর ভারতীয় তরুণী নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড খারিজ হয়েছে বলে যে দাবি সামনে এসেছিল, তা ভুল বলে জানিয়েছে সরকারি সূত্র। একাধিক সংবাদমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়েছিল, ভারতের সুন্নি সম্প্রদায়ের ধর্মীয় নেতা কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার দফতর থেকে জানানো হয়েছে যে, ইয়েমেনের আদালত নিমিশার মৃত্যুদণ্ডের সাজা […]
ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি অনিশ্চিত, ফের হুঁশিয়ারি ট্রাম্পের
খবর লাইভ : দফায় দফায় আলোচনা চললেও এখনও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি ভারত ও আমেরিকা। বাণিজ্যচুক্তি নিয়ে দীর্ঘ টানাপোড়েনের মাঝেই আগামী ২৫ আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। কিন্তু তার আগেই ফের চাপে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চুক্তির নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হতে […]
রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, সুনামিতে বিপর্যস্ত কামচাটকা ও জাপানের উপকূল
খবর লাইভ : রাশিয়ার সুদূর-পূর্ব কামচাটকা উপদ্বীপে বুধবার ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৮.৮, যা একে সাম্প্রতিক দশকের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে ধরা হচ্ছে। ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়ে প্রবল সুনামি। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চার মিটার পর্যন্ত উঁচু ঢেউ উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানে, […]










