খবর লাইভ : হুগলি জেলার ডানকুনিতে এখনও রমরমিয়ে চলছে বেআইনি সাট্টার ব্যবসা। ফের একবার এই সর্বনাশা কারবারের জন্য দায়ী করা হয়েছে ডানকুনি থানার ডাক মাস্টার বাবু বরকে। এর আগেও বাবুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জমা পড়েছিল। তার পরেও বেআইনি সাট্টার কারবার বন্ধ হয়নি। সাট্টা ব্যবসায়ীদের সঙ্গে বাবুর নিয়মিত যোগাযোগ আছে বলে অভিযোগ তুলেছেন এলাকার লোকজন।
তবে এলাকার লোকজনের অভিযোগের সঙ্গে অনেকটাই মিল পাওয়া গিয়েছে। এক সাট্টা কারবারি সরাসরি বাবুর সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন। শুধু তাই নয়, বাবুর সঙ্গে যে নিয়মিত সাট্টা কারবারিদের কথোপকথন হয় তা তাঁর ফোন রেকর্ডস বা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখলেই বোঝা যায়। বাবু অবশ্য তাঁর বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন। চন্দননগর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘অভিযোগের কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।’
ডানকুনি থানার আইসি শান্তনু সরকারের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




