Special News Special Reports State

গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, উত্তরবঙ্গে দাবদাহ

0
(0)

খবর লাইভ : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। যার ফলে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে, স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও দক্ষিণবঙ্গজুড়ে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপটি বর্তমানে কলকাতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং সাগরদ্বীপ থেকে এর দূরত্ব প্রায় ১৫০ কিমি। আজ দুপুর নাগাদ এটি স্থলভাগে প্রবেশ করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নিম্নচাপটি পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে। তার প্রভাবে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে, যা চরম ভারী বৃষ্টির ইঙ্গিত। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।

বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে আশঙ্কা বাড়ছে বন্যারও। বিভিন্ন বাঁধ ও নদী থেকে জল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, বিশেষত ডিভিসি-র জল ছাড়ার ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকায় বাসিন্দাদের বাইরে না বেরোনোর এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে বজ্রপাতে রাজ্যের বিভিন্ন জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

অন্যদিকে, যখন দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভাসছে, তখন উত্তরে বইছে প্রখর দাবদাহ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। বালুরঘাটে তাপমাত্রা পৌঁছেছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াসে, জলপাইগুড়িতে ৩৮.৫, কোচবিহারে ৩৭.৪ এবং আলিপুরদুয়ারেও তাপমাত্রা রয়েছে ৩৭ ডিগ্রির ঘরে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত অস্বস্তিকর গরম থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা কম।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *