Special News Special Reports State

২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশে কলকাতা পুলিশের ট্র্যাফিক নীতি ঘোষণা 

0
(0)

খবর লাইভ : কলকাতা পুরসভা ও ট্রাফিক বিভাগ হাই কোর্টের নির্দেশ মেনে ২১ জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হতে যাওয়া তৃণমূল কংগ্রেসের সমাবেশের জন্য বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ।

হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, ওইদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত যাতে কলকাতায় যানজট না হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে ।

নির্ধারিত সময় ও রুট-নিয়ন্ত্রণ

ভোর ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নিচের রাস্তা/রুটগুলোতে যাত্রীবাহী যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে :

আমহার্স্ট স্ট্রিট (উত্তর→দক্ষিণ)

বিধান সরণি (কে.সি. সেন স্ট্রিট→বিবেকানন্দ রোড)

কলেজ স্ট্রিট (দক্ষিণ→উত্তর)

ব্রাবোর্ন রোড (উত্তর→দক্ষিণ)

স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট→রাজা উডমন্ট স্ট্রিট)

বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব→পশ্চিম)

বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ→উত্তর)

নিউ সিটি রোড (পশ্চিম→পূর্ব)

রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ→লালবাজার স্ট্রিট)

২১ জুলাই ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। তবে এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি, মাছ, মাংস কিংবা অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে শহরে ঢোকা গাড়ির ক্ষেত্রে এই বিধিনিষেধ থাকছে না।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দিন শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা এবং রাস্তায় গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় (হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ) গাড়ি পার্কিং করার ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *