Global International Special News Special Reports

কাজের বাজারে এআইয়ের থাবা, কৃত্রিম মেধার খপ্পরে সাড়ে ন’কোটি চাকরি

0
(0)

খবর লাইভ : চাকরির ভবিষ্যৎ রূপরেখা কী হতে চলেছে সে-ই নিয়ে চলতি বছরে (২০২৫ সাল) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি সমীক্ষা করে। প্রতিবেদনে দেখা গিয়েছে যে, নানা পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী শ্রমবাজার পুনর্গঠিত হচ্ছে। সমীক্ষা বলছে, আগামী দিনে কাজের বাজারে একটা বড় পরিবর্তন আসতে চলেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই চাকরির বাজারে থাবা বসাচ্ছে? এই ভয়টাই চেপে বসেছে বিশ্ব জুড়ে। চারদিকে চাকরি গেল গেল রব। অনেকেই মনে করছেন, চাকরির বাজারে ভবিষ্যতে ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তার আগ্রাসী প্রসারের কারণে বিভিন্ন সংস্থা মানবসম্পদের বোঝা কমিয়ে প্রযুক্তিনির্ভর হতে চাইছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর (এআই) যুগে এই প্রশ্নই যেন উঠে আসছে বার বার। আশঙ্কা ছড়িয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) অনেক কাজ কেড়ে নেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কাজ করিয়ে নেওয়া সম্ভব বলে বহু সংস্থাই কর্মী সঙ্কোচনের পথে হাঁটছে।

চাকরির বাজারের ভবিষ্যৎ রূপরেখা কী হতে চলেছে সেই নিয়ে চলতি বছরে (২০২৫ সাল) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি সমীক্ষা করে। প্রতিবেদনে দেখা গিয়েছে যে, প্রযুক্তিগত উন্নয়ন, পরিবেশবান্ধব রূপান্তর, অর্থনৈতিক ও জনসংখ্যার পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী শ্রমবাজার পুনর্গঠিত হচ্ছে। সমীক্ষা বলছে আগামী দিনে কাজের বাজারে একটা বড় পরিবর্তন আসতে চলেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্ববাজারে উৎপাদন এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও আগামী দিনে চাকরির বাজারে সঙ্কটের মুখে পড়তে হতে পারে বিশেষ কয়েকটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত চাকরিজীবীদের। কৃত্রিম বুদ্ধিমত্তা দখল নিচ্ছে আমাদের জীবন ও যাপনের বহু ধাপ। এআই সস্তা এবং এর প্রয়োগও সহজ।

আগামী পাঁচ বছরে প্রযুক্তিগত দক্ষতা অন্যান্য দক্ষতার তুলনায় লক্ষণীয় ভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। তালিকার শীর্ষে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা। তার পরে রয়েছে নেটওয়ার্ক এবং সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত শিক্ষা।

এক হাজারেরও বেশি সংস্থার তথ্যের উপর ভিত্তি করে সমীক্ষাটি চালানো হয়েছে। সেই রিপোর্টে উঠে এসেছে যে, ব্যবসায়িক রূপান্তরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়াচ্ছে দক্ষতা। সমীক্ষা বলছে, নতুন প্রযুক্তিতে কাজ কমবে না। কাজ করাটা আরও সহজ হয়ে উঠবে।

বিশ্ব জুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রয়োগ। দিন দিন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বহু মানুষ যেমন চাকরি হারাতে পারেন তেমনই বিভিন্ন ক্ষেত্রে তৈরি হবে নতুন নতুন চাকরির সম্ভাবনাও। রিপোর্টে বলা হয়েছে, বর্তমান কর্মসংস্থানের ১৪ শতাংশ নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ করবে।

এমন কিছু কাজ, যা শিখিয়ে নেওয়া যায়, তা কৃত্রিম বুদ্ধিনির্ভর মেশিন করতে পারবে প্রচলিত প্রযুক্তির সাহায্যেই। প্রযুক্তি উন্নত হলে গবেষণাগারেও ক্লান্তিহীন ভাবে কাজ করে যেতে পারে যান্ত্রিক বুদ্ধিমত্তা। ফলে, ২০২৫ সালে প্রায় ন’কোটি চাকরি কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় চলে যেতে পারে। তবে কৃত্রিম বুদ্ধি ব্যবহারকারী সংস্থাগুলি সাড়ে সাত কোটি নতুন চাকরি সৃষ্টিও করবে।

চাকরির ভূমিকা পরিবর্তনের ইতিবাচক দিকও আছে। এআই আসার কারণে অনেক নতুন নতুন চাকরির ক্ষেত্রও তৈরি হবে। আবার কিছু নিরাপদ চাকরি আছে, যেখানে এআই তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না। এই অবস্থায় কাদের কাজ থাকবে আর কাদের থাকবে না? সমীক্ষা বলছে, নতুন প্রযুক্তিতে কাজ কমবে না। কাজ করাটা আরও সহজ হয়ে উঠবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *