Special News Special Reports State

এবার বেফাঁস মন্তব্য মন্ত্রীর, কসবা গণধর্ষণকে সামান্য ঘটনা বলে বিতর্কে মানস ভুঁইয়া

0
(0)

খবর লাইভ : কসবা আইন কলেজে গণধর্ষণকাণ্ড ইতিমধ্যেই রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনার আবহে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার একটি মন্তব্য ফের বিতর্কের কেন্দ্রে। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলায় তো ছোট্ট একটা ঘটনা ঘটলেই হইচই শুরু হয়ে যায়। ঘটনা তো কতই ঘটে।” তার এই ‘ছোট্ট ঘটনা’ মন্তব্যকে ঘিরেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

কোথায় এবং কী মন্তব্য করলেন মন্ত্রী?
চিকিৎসক দিবস উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রাখছিলেন মানস ভুঁইয়া। সেই মঞ্চেই তিনি বলেন, পহেলগাঁও হামলার অভিযুক্তরা ধরা পড়েনি। বাংলায় একটা ছোট্ট ঘটনা ঘটলেই হইচই। মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে সব সামলান।

এরপর বাইরে বেরোনোর সময় সংবাদমাধ্যমের পক্ষ থেকে স্পষ্ট করে প্রশ্ন করা হয় ‘কোনটা ছোট ঘটনা?’ উত্তরে মন্ত্রী বলেন, “সবটাই। সামান্য ঘটনা। তা নিয়ে অত হইচই হচ্ছে কেন?”

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,“তৃণমূল নেতারা একের পর এক এমন বেফাঁস মন্তব্য করে আসছেন। কেউ ধর্ষণকে ‘মিউচুয়াল’ বলেন, কেউ বলেন ‘ছোট ঘটনা’। এটাই কি তাদের চরিত্র?” বিরোধী দলনেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, “ধর্ষণের মতো গর্হিত অপরাধকে ‘সামান্য ঘটনা’ বলে দেগে দেওয়া লজ্জাজনক।”

তৃণমূল নেতৃত্বের একাংশও মানস ভুঁইয়ার এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বলে জানা যাচ্ছে।
মদন মিত্রের মন্তব্যের পর যেখানে ক্ষমা চাওয়া হয়েছিল, সেখানে মানস ভুঁইয়ার মন্তব্য আরও স্পর্শকাতর।

মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে মানস ভুঁইয়ার দাবি,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ঘটনাকে এড়িয়ে যান না। তিনি বলেন, আরজি কর হাসপাতালের ঘটনা হোক বা কসবা, মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। তাই গণধর্ষণের ঘটনায় যে পদক্ষেপ নেওয়া উচিত, তা সরকার নিচ্ছে।

সামাজিক মাধ্যমেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন দায়িত্বশীল মন্ত্রী কীভাবে এমন মন্তব্য করতে পারেন?বিশেষ করে এমন সময়, যখন কসবা গণধর্ষণ মামলায় নতুন তথ্য বেরোচ্ছে, নতুন সন্দেহভাজনদের জেরা চলছে এবং ভিডিও ফুটেজ দিয়ে অভিযোগের সত্যতা প্রমাণ হচ্ছে। এগ ধরনের বক্তব্যকে ‘নির্লজ্জ ও বিপজ্জনক’ বলেই মনে করছেন অধিকাংশ নাগরিক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *