National Special News Special Reports

মোদি ঝড়ে কুপোকাত রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগঢ়, সন্ধ্যায় দিল্লির বিজেপি দফতরে সেলিব্রেশন

0
(0)

খবর লাইভ : চার রাজ্যে আজ রবিবার বিধানসভা ভোট গণনা হলেও মিজোরামে হচ্ছে না। উত্তর-পূর্বের রাজ্যে তা হচ্ছে ৪ ডিসেম্বর, সোমবার। শুক্রবার বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। বিভিন্ন সংস্থার এক্সিট পোলের সমীক্ষায় দেখা গিয়েছে, চার রাজ্যেই পালাবাদল হতে পারে ৷ আপাতত গণনার যা ট্রেন্ড, তাতে পালাবদলের দিকে রাজস্থান ও তেলঙ্গানা, বিজেপি এগিয়ে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও ৷

মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগঢ়ে জয়ের পথে বিজেপি। এই আবহে রবিবার সন্ধ্যায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে অবশ্য সকাল থেকেই উৎসবের আবহ। সন্ধ্যায় প্রধানমন্ত্রী পৌঁছলে সেই উচ্ছ্বাস যে বাঁধ ভাঙবে, তা নিশ্চিত।
বেলা গড়াতে ৬ নম্বর দীনদয়াল উপাধ্যায় মার্গের পার্টি অফিসে ঢাক, ঢোল নিয়ে হাজির হতে থাকেন সমর্থকেরা। চলতে থাকে আবির খেলা, মিষ্টিমুখের পালা। আসতে থাকেন নেতারাও। ভোটের ফলাফলের প্রবণতা যত স্পষ্ট হয়, বিজেপির ঝাঁ-চকচকে সদর দফতর চলে যায় কর্মী-সমর্থকদের জিম্মায়। মোদি নামের জয়ধ্বনি উঠতে থাকে মুহুর্মুহু।

মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগঢ়— ভোটের ফলে যত স্পষ্ট হয়েছে যে, গেরুয়া ঝড় বইছে, তত বার নেতাদের মুখে উঠে এসেছে মোদি-নাম। জয় স্পষ্ট হতেই মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলে দেন, ‘‘মোদিজি তো মধ্যপ্রদেশের মনের মধ্যে রয়েছেন। আর মোদীজির মনে রয়েছে মধ্যপ্রদেশ। এই প্রবণতা বলছে, ডাবল ইঞ্জিন সরকার মানুষের প্রত্যাশা পূরণে পরিপূর্ণ ভাবে সফল হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *