খবর লাইভ : আচমকাই ফোনে মেসেজ এল। তাতে লেখা— ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে! মেসেজ দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল তরুণীর। কোনও অনলাইন লেনদেন তো দূরের কথা, ফোনই ছোঁননি তরুণী।কী হল ভাবছেন , কিন্তু ততক্ষণে আরও বড় বিপদ অপেক্ষা করছিল। ভাবতে ভাবতেই পরের মেসেজ। এ বার তাতে লেখা— পাঁচ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। মাত্র এক মিনিটের ব্যবধানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও এক লক্ষ টাকা!
নিউ টাউনের বাসিন্দা। সায়নী জানান, হরিদেবপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে। তরুণীর অভিযোগ, গত ৮ নভেম্বর দুপুর ২টো নাগাদ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’টি কিস্তিতে এক লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁর ফোনে প্রথম মেসেজটি আসে দুপুর ২টো ১ মিনিটে। প্রথম বারে তোলা হয় ৯৫ হাজার টাকা। ঠিক এক মিনিট পর আরও একটি মেসেজ আসে। দ্বিতীয় কিস্তিতে পাঁচ হাজার টাকা তোলা হয়েছে বলে অভিযোগ।
তাঁর কথায়, ‘‘যে হেতু ব্যাঙ্কটি হরিদেবপুরে, তাই প্রথমে সেখানেই গিয়েছিলাম। কিন্তু সেখান থেকে আমাকে নিউ টাউন থানায় যেতে বলা হয়। আবার সেখান থেকেও আমাকে হরিদেবপুর থানায় পাঠানোর চেষ্টা হয়েছিল।’’ যদিও সায়নী জানান, শেষমেশ তাঁর অভিযোগ বিধাননগর সাইবার সেলে গৃহীত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে তাঁকে।




