games Special News Special Reports

বিশ্বকাপের ফাইনালে কেন হার ভারতের, বোর্ডকে জানালেন দ্রাবিড়

0
(0)

খবর লাইভ : সদ্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের মুখ দেখে ভারতীয় দল। আর বিশ্বকাপ ফাইনালে হারের জন্য মোতেরার বাইশ গজকেই দুষলেন রাহুল দ্রাবিড়। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। ট্র্যাভিস হেডের অনবদ্য সেঞ্চুরিতে কাপ-স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ভারতীয়দের।

দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ব্যর্থতা নিয়ে বোর্ড কর্তাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে। বিসিসিআই সূত্রের খবর, ওই সভায় বোর্ডের একাধিক শীর্ষ কর্তা ছাড়াও উপস্থিত ছিলেন দ্রাবিড়। রোহিত এই মুহূর্তে পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন। তিনিও ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন, সেখানেই ফাইনালে ভারতীয় দলের অপ্রত্যাশিত হার নিয়ে প্রশ্ন করা হয়েছিল দ্রাবিড় ও রোহিতকে। বোর্ড কর্তাদের দ্রাবিড় জানান, মোতেরার পিচে বল যতটা ঘুরবে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করেছিল, ততটা বল ঘোরেনি। এটা হারের অন্যতম প্রধান কারণ। এছাড়া টস হেরে যাওয়াটাও একটা ফ্যাক্টর।

আরও পড়ুনঃ খানাকুলের রবিনহুড এখন শেখ সাকিম

দ্রাবিড় আরও জানিয়েছেন, রান তাড়া করতে নামার পর ভারতীয় পেসাররা দ্রুত অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু মাঝের ওভারে স্পিনাররা পিচ থেকে বিন্দুমাত্র সাহায্য পাননি। পাশাপাশি ট্র্যাভিস হেড একাই দুটো দলের মধ্যে ফারাক গড়ে দিয়েছিলেন। দ্রাবিড়ের বক্তব্য, গোটা টুর্নামেন্টে যে পরিকল্পনা মেনে দল খেলেছে, ফাইনালেও সেই একই পরিকল্পনা ছিল। কিন্তু আসল দিনেই তা ব্যর্থ হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *