খবর লাইভ : খোঁজ চলছিল জোরকদমে। অবশেষে পুলিশের জালে সংসদ হানার মূলচক্রী ললিত ঝা। দিল্লি থেকে গ্রেফতার করা হল তাকে। ধৃতদের সঙ্গে ললিতকে মুখোমুখি বসিয়ে জেরা করবে দিল্লি পুলিশ। সূত্রের খবর তেমনই। একদিন পার। সংসদের হানার নেপথ্যে কারা? ৪ অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে। তবে মূলচক্রী হিসেবে উঠে এসেছে এই ললিত ঝায়ের নাম। ঘটনার পর থেকে […]
Day: December 14, 2023
ডিজিটাল ডিভাইসের গাইডলাইন তৈরির সময়সীমা বাঁধল সুপ্রিম কোর্ট
খবর লাইভ : মোবাইল বা অন্য যে কোনও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করার ক্ষেত্রে নিয়ম থাকা উচিত। সেই কারণে এই বিষয়ে গাইডলাইন তৈরি করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ৬ সপ্তাহের মধ্যে কেন্দ্র, পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থাকে গাইড লাইন তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গাইডলাইন তৈরি না করা পর্যন্ত সিবিআই নির্দেশিকা অনুযায়ী, ডিজিটাল […]
১০ বছর পর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস
খবর লাইভ : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার নতুন সিলেবাস ঘোষণা সংসদের।পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এর আগে বিজ্ঞান বিভাগের কিছু পরিবর্তন করা হয়েছিল। সেই অনুসারে কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগে কিছু পরিবর্তন করা হয়েছে। প্রত্যেকটি বিষয়ের জন্য পৃথক পৃথক কমিটি গঠন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী শনিবার সংসদ এই কমিটিগুলিকে নিয়ে বৈঠকে […]
সংসদে স্মোক বোমাকাণ্ডে আলোচনা চেয়ে ডেরেকের পরে আরও ১৪ জন বিরোধী দলের সাংসদ সাসপেন্ড!
খবর লাইভ : সংসদে নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতি। অধিবেশন চলাকালীন ভিজিটরস গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে স্মোক বম্ব ছড়ালেন দুই তরুণ। নবনির্মিত সংসদের নিরাপত্তা বেআব্রু। আর সেই অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়ে সাসপেন্ড হলেন বিরোধীদলের মোট ১৫জন সাংসদ। বৃহস্পতিবার, প্রথমে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। পরে লোকসভায় একই কারণ দেখিয়ে সাসপেন্ড করা […]
বেসুরো অনুপমের নিরাপত্তা তুলে নিল কেন্দ্র!
খবর লাইভ : একটা সময় রাহুল সিনহার মতো আদি বিজেপি নেতাকে সরিয়ে জাতীয় সম্পাদক করা হয়েছিল তৃণমূল থেকে যাওয়া অনুপম হাজরাকে। এখনও পদাধিকার বলে তিনি কেন্দ্রীয় নেতা। যদিও একবার দলের টিকিটে যাদবপুর থেকে লোকসভা ভোটে দাঁড়ানো ছাড়া বঙ্গ বিজেপিতে অনুপমের কোনও গুরুত্ব বা দায়িত্ব নেই। দলে কার্যত কোণঠাসা অনুপম সম্প্রতি বিভিন্ন সভা কিংবা সোশ্যাল মিডিয়ায় […]
সংসদে হানার জের, সাসপেন্ড ৮ নিরাপত্তা আধিকারিক
খবর লাইভ : সংসদের ভিতরে সাংসদের নিরাপত্তা নেই। তা কাল প্রমাণ হয়েছে। যা নিয়ে তোলপাড় দেশ। নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রের মোদি সরকার। এই পরিস্থিতিতে চাপে পড়ে ৮ নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করতে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে সংসদে হানাদারদের ঘটনা নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি […]
কয়লাপাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই, কলকাতা-সহ রাজ্যের মোট ১২ জায়গায় জোর তল্লাশি
খবর লাইভ : ফের কয়লাপাচার মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সাতসকালে কলকাতার ভবানীপুরের পাশাপাশি আসানসোল, কুলটি সহ রাজ্যের মোট ১২ জায়গায় একযোগে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, এদিন আসানসোলের কালু, দুর্গাপুরে সৌরভ কুমার এবং কলকাতার সিআইএসএফ কর্মী শ্যামল সিনহার বাড়িতে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, কয়লাপাচার মামলায় আগে থেকেই সিবিআই-এর […]
ফুটবলের বদলে বাসন মাজা-বাথরুম পরিষ্কার!মোদি রাজ্য থেকে উদ্ধার বাংলার ১০ খুদে
খবর লাইভ : খুদেদের চোখে ছিল একরাশ স্বপ্ন। সবাই চেয়েছিল ভাল ফুটবলার হয়ে উঠতে। তাই বেঙ্গালুরুর একটি অ্যাকাডেমিতে যোগ দেওয়ার প্রস্তাবে, এক কথায় রাজি হয়ে গিয়েছিল খুদের দল।এদের গড় বয়স আট থেকে ১৪। কিন্তু কখনও ভাবেনি ফুটবলের বদলে তাদের হাতে তুলে দেওয়া হবে বাসন, ন্যাতা-বালতি, ঝাঁটা, ময়লা জামাকাপড়। যদিও বাস্তবে ঘটেছিল সেটাই। বলা যেতে পারে […]
সংসদে হামলার ‘মাস্টারমাইন্ড’ ললিতই! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
খবর লাইভ : নয়া সংসদ ভবনে হানাদারদের তাণ্ডব! বুধবারের হাড়হিম করা ঘটনায় এবার প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সঙ্গে বাংলার যোগাযোগ স্পষ্ট। এমনটাই দাবি তদন্তকারী আধিকারিকদের। তদন্তকারীদের অভিযোগ, বুধবার দুপুরে সংসদে স্মোক ক্র্যাকার ফাটানোর পরিকল্পনা সাজিয়েছিলেন যিনি, তার সঙ্গে বাংলারই একজন সমাজকর্মী তথা কলেজ পড়ুয়ার যোগাযোগ রয়েছে। বুধবার লোকসভায় ভয়াবহ ঘটনা ঘটানোর পর হোয়াটসঅ্যাপে সেই ঘটনার […]
লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে হাই কোর্টে রিপোর্ট পেশ ইডি-র
খবর লাইভ : ইতিমধ্যেই ইডি-র কাছে জমা পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির ডিরেক্টরের নথি৷ মঙ্গলবার ইডি-র আইনজীবী আদালতে জানান, লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও ৫,৫০০ পাতার নথি জমা দিয়েছেন৷ এর পরেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী? অল্প কথায় মুখবন্ধ খামে […]










