খবর লাইভ : নির্বাচন জয়ের ২ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর অবশেষে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। শিবরাজ সিং চৌহানের মতো হেভিওয়েটকে সরিয়ে মধ্যপ্রদেশের নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হল উজ্জ্বইনের তিনবারের বিধায়ক মোহন যাদবকে। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারেরও নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে দুরমুশ করে ছত্তিশগড়, […]
Day: December 11, 2023
বৃষ্টির কারণে হয়নি ম্যাচ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনার উপর ক্ষুব্ধ গাভাস্কর
খবর লাইভ : রবিবার বৃষ্টির কারণে ভেস্তে যায় ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ। টসই করা যায়নি ম্যাচে। আর এই নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ব্যবস্থাপনার উপর ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর। তিনি বলেন, পুরো মাঠ না ঢাকতে পারাটা চরম ব্যর্থতা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের জন্য। এই নিয়ে সম্প্রচারকারক সংস্থাকে গাভাস্কর […]
বাম আমলে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি, হাই কোর্টে হলফনামা ইউজিসির
খবর লাইভ : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার পাশাপাশি এবার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ মামলাতেও এবার বিপাকে মানিক ভট্টাচার্য। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে তাঁর অধ্যক্ষ পদে নিয়োগ ‘বেআইনি’ ছিল বলে সোমবার আদালতে দাবি করল ইউজিসি। মানিক ভট্টাচার্য বাম আমলে নিয়োগ হয়েছিলেন ওই কলেজে। ইউজিসির এই দাবির ফলে এবার বাম আমলের নিয়োগ নিয়েও উঠল প্রশ্ন। […]
গোলাপি বলের ভবিষ্যৎ কী, কী ভাবছে ভারতীয় বোর্ড? স্পষ্ট করলেন বিসিসিআই সচিব জয় শাহ
খবর লাইভ : গোলাপি বলের ভবিষ্যৎ কি, কী ভাবছে ভারতীয় বোর্ড? এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন, মানুষের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে। আপনাদের মনে থাকবে, বেশির ভাগ ম্যাচই দু’-তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ কমছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। জানা যাচ্ছে, তারা এই ধরনের টেস্ট আয়োজন […]
রাজ্যের সর্বত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট
খবর লাইভ : রাজ্যে সর্বত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, কেউ তো কাজই করতে চায় না। এ ওকে দেখাচ্ছে, ও তাকে দেখাচ্ছে! উচ্চ আদালতের প্রশ্ন, চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দেওয়া হয়, তাতে তাঁদের কাছ থেকে আর কত আশা করা যায়? প্রতিবন্ধীদের চিকিৎসার সুবিধার জন্য ২০১৭ সালে […]
আইএফএর প্রাক্তন সচিবের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি
খবর লাইভ : ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সাত আয়কর দফতরের হানা।সোমবার সকালেই তাঁর ঢাকুরিয়ার আবাসনে অভিযান করে আয়কর দফতরের আধিকারিকরা।সকাল থেকে বাড়িতেই আছেন উৎপলবাবু। জানা গিয়েছে, তাঁর মদের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখার পাশাপাশি উৎপলবাবুকেও জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দফতরের আধিকারিকরা। আরও পড়ুনঃ লোকসভা থেকে বহিষ্কার, সুপ্রিম কোর্টে ১৫ পাতার আবেদন মহুয়া […]
লোকসভা থেকে বহিষ্কার, সুপ্রিম কোর্টে ১৫ পাতার আবেদন মহুয়া মৈত্রের
খবর লাইভ : লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে।সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিক ভাবে মামলা দায়ের করলেন মহুয়া। শীঘ্রই ওই মামলা শুনানির জন্য শীর্ষ আদালতে তালিকাভুক্ত হতে পারে। মহুয়া বিতর্কে এই ঘটনাকে ‘নতুন মোড়’ হিসেবেই দেখছেন অনেকে। সুপ্রিম কোর্টে ১৫ পাতার আবেদনে বিষয়টি বিস্তারিত লিখেছেন মহুয়া। তাতে তিনি এথিক্স কমিটির […]
কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিল অসাংবিধানিক নয়, রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট
খবর লাইভ : কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন, অনুচ্ছেদ ৩৭০ বাতিল অসাংবিধানিক নয়। রাষ্ট্রপতির সিদ্ধান্ত বৈধ।শুধুমাত্র তাই নয়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্নু কাশ্মীরের বিধানসভা নির্বাচন করতে হবে৷ এ দিন নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ৷ যার অর্থ, জম্মু কাশ্মীরকে রাজ্যের […]
আজই এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর
খবর লাইভ : শনিবারই মেয়ো রোডে চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে গিয়েছিলেন। সেখানে গিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের অভিযোগের কথা শুনে ধর্না মঞ্চের সামনে থেকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করে তাঁদের অভাব অভিযোগ শোনার অনুরোধ জানিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। আর সেইমতোই সোমবার চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। […]
দুর্ভোগের চূড়ান্ত , ফের লাইনচ্যুত মালগাড়ি! বাতিল হাওড়াগামী একাধিক ট্রেন
খবর লাইভ : ফের দুর্ঘটনার মুখে মালগাড়ি। রবিবার রাতে মহারাষ্ট্রের কাসারা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ির দুটি কামরা। এদিকে গুরুত্বপূর্ণ লাইনেই দুর্ঘটনা ঘটায়, ২০টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করতে বাধ্য হয় রেল। পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ মহারাষ্ট্রের কাসারা ও […]










