Special News Special Reports State

সিঙ্গুরে ঐতিহাসিক জমি আন্দোলনের মাটি থেকেই রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের ডাক মোদির 0 (0)

খবর লাইভ :  হুগলির সিঙ্গুরে ঐতিহাসিক জমি আন্দোলনের মাটি থেকেই রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে তাঁর নতুন স্লোগান, ‘‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’’। তাঁর স্পষ্ট বার্তা, বিহারের মতো বাংলা থেকেও ‘মহা জঙ্গলরাজ’ বিদায় করতে মানুষ প্রস্তুত। সভার শুরুতেই […]

Special News Special Reports State

জানুয়ারিতেই রাজ্যে জোড়া জনসভা প্রধানমন্ত্রী মোদির 0 (0)

খবর লাইভ : এবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি জানুয়ারি মাসেই রাজ্যে জোড়া জনসভা করতে চলেছেন তিনি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই পর্বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দু’জায়গাতেই সভা করবেন প্রধানমন্ত্রী। চলতি জানুয়ারিতে উত্তর মালদায় একটি জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। পাশাপাশি আগামী ১৮ জানুয়ারি হাওড়ায় একটি বড় জনসভা করবেন তিনি। বিধানসভা […]

National Special News Special Reports

মোদির শোক চিঠি তারেক রহমানকে, খালেদা জিয়ার মৃত্যুতে সম্মান জ্ঞাপন 0 (0)

খবর লাইভ : বাংলাদেশের রাজনীতির প্রভাবশালী নেত্রী এবং তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর প্রতি সম্মান এবং সমবেদনা জানিয়ে মোদি একটি ব্যক্তিগত চিঠি লিখেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, যা বাংলাদেশে পৌঁছে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সফর […]

International National Special News Special Reports

ওমানের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদি 0 (0)

খবর লাইভ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক পালক। বৃহস্পতিবার ওমান সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীকে ওমানের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ ওমান’ প্রদান করেন সুলতান হাইথাম বিন তারিক। দুই দেশের মধ্যে কৌশলগত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে মোদির দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়েছে।প্রধানমন্ত্রীর এই সফরটি […]

National Special News Special Reports

গীতাপাঠের অনুষ্ঠানে শত্রুর উপরে সুদর্শন চক্র চালানোর হুঁশিয়ারি মোদির  0 (0)

খবর লাইভ :  কর্ণাটকে শোভিত উদুপির শ্রীকৃষ্ণ মঠ। শুক্রবার এখানে ‘লক্ষ-কণ্ঠে ভাগবত গীতা’ পাঠ অনুষ্ঠিত হয়। যাতে সন্ন্যাসী, পণ্ডিত, ছাত্রছাত্রীসহ এক লক্ষাধিক মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মোদি দেশবাসীকে স্মরণ করিয়ে দেন, গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, রাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার পথপ্রদর্শকও। তিনি ঘোষণা […]

National Special News Special Reports State

পুজোর আগেই দেশবাসীকে বিরাট উপহার মোদি সরকারের, দাম কমছে বহু জিনিসের 0 (0)

খবর লাইভ : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে আজ বুধবার, ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠক। দু’দিনব্যাপী এই বৈঠকে ১৭৫টি পণ্য—যার মধ্যে রয়েছে গাড়ি, সাবান থেকে শুরু করে এয়ার কন্ডিশনার, এই সকল পণ্যের উপর জিএসটি কমার সম্ভাবনা রয়েছে। আলোচনা হচ্ছে কর কাঠামো সহজ করতে ১২% ও ২৮% স্ল্যাব তুলে দিয়ে শুধু ৫% […]

National Special News Special Reports

চিনে পাক প্রধানমন্ত্রীর সামনে সন্ত্রাসবাদ নিয়ে ধুয়ে দিলেন মোদি 0 (0)

খবর লাইভ  : চিনে এসসিও সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামনে দাঁড়িয়ে মোদির সাফ কথা, সন্ত্রাসবাদ মানবতার জন্য একটি সম্মিলিত চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে কোনও দ্বিচারিতা থাকতে পারে না। সোমবার চিনের তিয়ানজিন শহরে এসসিও সম্মেলন উপলক্ষ্যে ভারত, পাকিস্তান সহ ২০টি দেশের প্রতিনিধি […]

International National Special News Special Reports

পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এগোবে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক, জিনপিংকে বার্তা মোদির 0 (0)

খবর লাইভ : ট্রাম্পের ট্যারিফ নিয়ে ‘দাদাগিরি’-র মধ্যেই ভারত-চিন সম্পর্ক নতুন মোড় নিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই দিল্লি এবং বেজিং একে অন্যের প্রতি সুর নরম করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবিবার চিনের তিয়ানজিনে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত বছর পরে চিনে পা রাখলেন মোদি। সেখান থেকে তিনি দ্বিপাক্ষিক […]

Special News Special Reports State

মোদির হাত ধরেই কলকাতার তিন মেট্রো রুটের শুভ সূচনা 0 (0)

খবর লাইভ : অপেক্ষার অবসান। অবশেষে কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। নয়া এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন প্রায় ৯ লক্ষ যাত্রী। যশোর রোড মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদি। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো […]

National Special News Special Reports

লখনউয়ে গড়ে উঠছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেন্দ্র, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর 0 (0)

খবর লাইভ : উত্তরপ্রদেশের লখনউয়ে নির্মিত হতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা শক্তির অন্যতম প্রতীক ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নতুন উৎপাদন কেন্দ্র। বারাণসীতে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তথ্য জানিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন। প্রধানমন্ত্রী বলেন, লখনউয়ে তৈরি হবে শক্তিশালী ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। পাকিস্তান যদি আবার কোনও রকম সন্ত্রাসবাদী তৎপরতায় মদত দেয় কিংবা পাপ করার সাহস দেখায়, […]