খবর লাইভ : মিজোরামে ইতিহাস তৈরি করল জেডপিএম। এই প্রথম সেখানে সরকার গঠন করতে চলেছে তারা। ৪০ আসনের মিজোরাম বিধানসভায় ২৭ টি আসনে জিতছে জেডপিএম। সেখানে এবার মাত্র ১০টি আসনে জিতেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। হেরে গিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং উপ মুখ্যমন্ত্রী ছাউইলুইয়া। এরই সঙ্গে সেখানে আসন আরও কমেছে কংগ্রেসের। কংগ্রেস জিতেছে ১টি আসনে।বিজেপি জিতেছে […]
Day: December 4, 2023
টি-২০ বিশ্বকাপের আগে কেন স্বস্তিতে ভারত?
খবর লাইভ : টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। একই সঙ্গে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও কিছুটা এগিয়ে রাখা সম্ভব হল। প্রথমত, রুতুরাজ গায়কোয়াড়ের ওপেনিং আশ্বস্ত করেছে টিম ম্যানেজমেন্টকে। টি-টোয়েন্টি ফরম্যাটে আইপিএলে খেলে তিনি এখন অনেক পোক্ত। প্রথম এবং শেষ ম্যাচ বাদ দিলে ভারতকে ভরসা দিতে পারে রুতুরাজের ওপেনিং। শুরু থেকেই দুরন্ত ব্যাট […]
কংগ্রেসের নাম না করে ‘ভুল সংশোধন’ করে নেওয়ার আহ্বান অভিষেকের
খবর লাইভ : মধ্যপ্রদেশে ক্ষমতায় ফেরা দূরস্থান, নিজেদের দখলে-থাকা রাজস্থান এবং ছত্তীসগঢ়ও বিজেপির কাছে খুইয়েছে রাহুল গান্ধীর দল। রবিবার বিকেলের পর কংগ্রেসের ‘ভূমিকা’ নিয়ে বিরোধী জোট ইন্ডিয়ার অন্দরেও কাটাছেঁড়া চলছে। এই আবহে কংগ্রেসের নাম না করে তাদের ‘ভুল সংশোধন’ করে নেওয়ার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রবীণ-নবীন সদস্যদের নিয়ে নিজের অবস্থান […]
পরিকাঠামো সমস্যায় এবছরও হবে না শান্তিনিকেতনের পৌষ মেলা
খবর লাইভ : শেষ পর্যন্ত এবছরও হবে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। শনিবার একথা জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সময়ের অভাব, পরিকাঠামোর সমস্যায় পৌষমেলা এ বছর করা সম্ভব নয় বলে জানিয়ে দিল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট।এর পরই গীতবিতান মঞ্চে বিকল্প হস্তশিল্প মেলার কথা ঘোষণা করেন বিধায়ক চন্দ্রনাথ সিনহা।তিনি জানান, রাজ্য সরকারের উদ্যোগে ২৩ ডিসেম্বর থেকে হবে […]
মিজোরামেও পালাবদল, ক্ষমতা দখল করল জেডপিএম
খবর লাইভ : মিজোরামেও পালাবদল হল৷ মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ-কে সরিয়ে ক্ষমতা দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতোই এবার নিজেই হেরে গেলেন মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাংগা৷ আইজল পূর্ব-(১) কেন্দ্র থেকে জেডপিএম প্রার্থী লালথানসাংগার কাছে ১৩৫ ভোটে পরাজিত হয়েছেন৷ মিজোরামে যে পালাবদল হচ্ছে, তা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে৷ […]
শ্রমদিবস বাড়ানো হোক, বিধানসভায় সওয়াল মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : শ্রমদিবস বাড়ানোর পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার বিধানসভায় তিনি বলেন,পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে। ১০০ দিন, আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা কেন্দ্র দিচ্ছে না। রাজ্যকে অন্ধকারে রাখা হচ্ছে। রাজ্যের টাকায় সব প্রকল্প চালানোর চেষ্টা হচ্ছে – এই এমপি ল্যাডের টাকা, বিদ্যুৎ দফতরের লাভের টাকায় কাজ করছি আমরা। শ্রমদিবস আরও বাড়ানো […]
পরাজয় থেকে বিরোধীদের শিক্ষা নেওয়ার খোঁচা মোদির
খবর লাইভ : সোমবার থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। এদিন অধিবেশন শুরুর আগে নয়া সংসদ ভবন চত্বরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নতুন সংসদ ভবনে এবার আমরা দীর্ঘ সময় ধরে কাজ করার সুযোগ পাব। নতুন সংসদ ভবন নিয়ে সকলের মতামতকে স্বাগত। ভুল-ত্রুটি বা অন্য কিছু নজরে পড়লে অবশ্যই জানাবেন। তবে […]
দুর্গাপুজোয় ৮২ হাজার কোটি টাকার বাণিজ্য, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী
খবর লাইভ : দুর্গাপুজোর অনুদান নিয়ে সোমবার বিধানসভায় বিরোধীদের প্রশ্নের জবাবে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে অর্থ খরচ করা হয়েছে, তার চেয়ে পুজোকে কেন্দ্র করে বাণিজ্য হয়েছে বহুগুণ বেশি। তাতে উপকৃত হয়েছেন সাধারণ ব্যবসায়ী-শিল্পীরা।সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এ বার দুর্গাপুজোয় ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। আর বাজার হয়েছে ৮২ হাজার কোটি টাকা।তিনি অভিযোগ করেন, […]
এসএসসির নিয়োগ সংক্রান্ত সব মামলার দ্রুত শুনানির আর্জি! ফের হাই কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা
খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত সবক’টি মামলার দ্রুত শুনানির আর্জির দাবি জানিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা। সোমবার চাকরিপ্রার্থীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম এ বিষয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এসএসসি-র গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ, নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মামলাগুলির দ্রুত শুনানির জন্য বিশেষ […]
জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় পুলিশি তলবকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ বিজেপি বিধায়করা
খবর লাইভ : বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বেকায়দায় বঙ্গ বিজেপি। আগেই বিজেপির ১০ বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সোম ও মঙ্গলবার পরপর দুদিন তাঁদের মধ্যে মোট ৮ বিধায়ককে লালবাজারে তলব করা হয়েছিল। এবার তলবে সাড়া না দিয়ে পাল্টা লালবাজারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করার […]










