খবর লাইভ : দিন কয়েক আগেই গুজরাট থেকে প্রায় ৪০০ কিলোমিটায় দূরে ড্রোন হামলার শিকার হয়েছিল একটি জাহাজ। সেই জাহাজটির নাম ছিল ‘এমভি কেম প্লুটো’। সেই জাহাজ যখন ভারতীয় বন্দরে এসে পৌঁছায়, তাতে ড্রোন হামলার চিহ্ন স্পষ্ট। জাহাজের বিভিন্ন স্থানে রয়েছে ড্রোন হামলার ক্ষত। এর কিছুদিন আগেই ভারতগামী এক জাহাজ অপহরণ করেছিল ইয়েমেমের হুথি জঙ্গি […]
Day: December 31, 2023
লোকসভা ভোটের আগে ভিক্টর-বিক্রমের সঙ্গে সাক্ষাৎ ভাগবতের
খবর লাইভ : দু’দিনের সফরে শহরে এসেছেন সরসংঘপ্রধান মোহন ভাগবত।রবিবার অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং তবলা বাদক বিক্রম ঘোষের বাড়িতে গেলেন আরএসএস প্রধান। ভিক্টর বন্দ্যোপাধ্যায় সঙ্ঘ পরিবারের সংগঠন ‘সংস্কার ভারতী’র প্রাক্তন রাজ্য সভাপতি।লোকসভা ভোটের চার মাস আগে ভিক্টরের বাড়িতে মোহন ভাগবতের সফর ঘিরে নয়া জল্পনা শুরু হয়েছে। রবিবার সাতসকালে তিনি যান ভিক্টরের বাড়ি। সেখান থেকে যান […]
রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রবিবারই দায়িত্ব গ্রহণ
খবর লাইভ : রাজ্যের মুখ্যসচিব পদে বি পি গোপালিকার নাম আগেই জানা গিয়েছিল। রবিবার, রাজ্যের স্বরাষ্ট্রসচিবের নামও ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন পর্যটন দফতরের বিশেষ সচিব নন্দিনী চক্রবর্তী। রবিবারই তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন। একই সঙ্গে এদিন দায়িত্ব নেন নবনিযুক্ত মুখ্যসচিব বি পি গোপালিকাও। নবান্নে তাঁদের ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান প্রাক্তন […]
রাজ্য সরকারের সব অনুষ্ঠান,কর্মসূচির শুরুতে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’, নির্দেশিকা মুখ্যসচিবের
খবর লাইভ : সম্মানের সঙ্গে প্রতি বছর ‘রাজ্য দিবস’ পালন করবেন সকল রাজ্যবাসী। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে ১ মিনিট ৫৯ সেকেন্ড ধরে গাইতে হবে ‘রাজ্য সঙ্গীত’। এবং অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। পাশাপাশি, এই দুই গান উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলকে গাওয়ার কথাও বলা হয়েছে।নির্দেশিকা দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।পয়লা বৈশাখকে […]
বড় ধাক্কা খেলেন ইমরান! পাকিস্তানের নির্বাচনে দাঁড়াতে পারবেন না
খবর লাইভ : ২০২৪ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যার জেরে পাঞ্জাব প্রদেশের লাহোর ও মিয়ানওয়ালি শহরের আসন দুটি থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। শনিবার আঞ্চলিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি, পাকিস্তানের নির্বাচনকে সামনে রেখে ইমরান লাহোরের এনএ-১২২ ও মিয়ানওয়ালির এনএ-৮৯ আসনে […]
এবার গ্রেফতার সংসদে হানাদারদের ‘পাশ’ দেওয়া সাংসদের ভাই
খবর লাইভ : কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিংয়ের ভাই বিক্রম সিংকে এবার গ্রেফতার করল পুলিশ। বিনা অনুমতিতে গাছ কাটা এবং কাঠ পাচারের অভিযোগ রয়েছে বিজেপি সাংসদের ভাইয়ের বিরুদ্ধে। সূত্রের খবর, অন্তত ১২৬ গাছ কাটার অভিযোগ রয়েছে বিক্রমের বিরুদ্ধে। আর সেকারণেই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, কর্নাটকের হাসান জেলায় কমপক্ষে ১২৬টি […]
জানুয়ারিতেই কলকাতা পুলিশের আওতায় ভাঙড়ের ৪ থানা, শুরু তোড়জোড়
খবর লাইভ : আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই নির্দেশ মেনেই এবার ভাঙড়ের চারটি থানা আসতে চলেছে কলকাতা পুলিশের আওতায়। নতুন বছরের ২ জানুয়ারি ভাঙড়ের চারটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হতে চলেছে বলে খবর। ভাঙড় ও উত্তর কাশীপুর থানা ছাড়াও নতুন ২ থানা পোলেরহাট, চন্দনেশ্বর থানা এবার থেকে কলকাতা […]
মার্চের শুরুতেই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ! বাংলায় কত দফায় নির্বাচন? বড় আপডেট কমিশনের
খবর লাইভ : আগামী ২২ জানুয়ারি অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের দিনেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আর তারপর, মার্চের গোড়াতেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে বলে খবর। সূত্রের খবর, ২০১৯ সালের মতোই মার্চের শুরুতেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে। আর এপ্রিল মাস জুড়ে চলবে ভোট। ফল প্রকাশ হবে মে মাসে। তবে […]
ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ যোগ, ৪ জনকে ফাঁসি দিল ইরান
খবর লাইভ : ইজরায়েলি গুপ্তচর সন্দেহে এক মহিলা সহ চারজনকে ফাঁসিতে ঝোলালো ইরান প্রশাসন। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছে ইরানের সংবাদ সংস্থা ‘মিজান’। যে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে তারা হলেন, বাফা হানারেহ, আরাম ওমারি, রহমান পারহাজো ও নাসিম নামাজি। অভিযোগ, এই চারজন ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ছিল। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বিচার বিভাগের […]
নিউটাউনে বাড়িতে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার, গুরুতর জখম কিশোরী
খবর লাইভ : নিউটাউনে একটি বাড়ির একতলা থেকে স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার এক কিশোরীকে। জানা গিয়েছে, যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহিলার মৃত্যু ধারালো কিছুর আঘাতে। ১৪ বছরের কন্যার দেহের ধারালো অস্ত্রের আঘাত। ঘটনাটি ঘটেছে নিউটাউনের নারায়ণপুর এলাকায়। শনিবার বাড়িটি থেকে দুটি দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি […]










