খবর লাইভ : ফের কোভিড আতঙ্ক । কলকাতার তিন হাসপাতালে তিন জন কোভিড আক্রান্তের হদিশ মিলল। এদের মধ্যে দু’জন কলকাতার বাসিন্দা। তৃতীয় জন বিহারের বাসিন্দা ছ’মাসের একটি শিশু। সে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি। বাকি দু’জন ভর্তি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে কেউ ওমিক্রনের নতুন উপরূপ জেএন.১-এ আক্রান্ত কি না, জানার জন্য জিনোম সিকোয়েন্সিং করানো […]
Day: December 21, 2023
প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে চলল গুলি! নিহত ১৫ জন, নিকেশ বন্দুকবাজও
খবর লাইভ : প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার চলল গুলি! ঘটনায় মৃত কমপক্ষে ১৫ জন। আহতও একাধিক। ওই চত্বরেই রয়েছে চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন, স্থাপত্য, শিল্পকলা বিভাগ। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে কেন চলল গুলি, তা এখনও বিশদে জানায়নি পুলিশ। তবে এই ঘটনায় হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় সহ গোটা এলাকা ঘিরে […]
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত ব্রিজভূষণের ঘনিষ্ঠ, হতাশায় কুস্তি ছাড়লেন সাক্ষী
খবর লাইভ : ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন সঞ্জয় সিং। এদিন নির্বাচনে জিতে কুস্তি প্রধান হলেন তিনি। সঞ্জয় হলেন অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ। এরফলে ব্রিজভূষণ না থাকলেও তাঁর প্রভাব কুস্তি সংস্থায় বহাল থাকবে বলে মনে করছেন অনেকে। একই রকম মনে করছেন অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। এর প্রতিবাদে কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত […]
রাজ্যে এবার সিবিআই থানা তৈরি হওয়া প্রয়োজন, কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
খবর লাইভ : রাজ্যে এবার সিবিআই থানা তৈরি হওয়া প্রয়োজন।বৃহস্পতিবার একটি মামলায় এমনটাই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।তদন্তের জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই-কে কয়েকজন পুলিশ অফিসার দিয়ে সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশের পর রাজ্য সাহায্য করেনি বলে দাবি করে কেন্দ্রীয় সংস্থা। কেন সাহায্য করা […]
হেনস্থা নয়, বিচারপতি সিনহার স্বামীকে সময়মতো চা এবং জল দেওয়া হয়েছে : জানাল সিআইডি
খবর লাইভ : কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে সিআইডির বিরুদ্ধে যে হেনস্থার অভিযোগ এনেছিলেন, সেই অভিযোগ উড়িয়ে দিল সিআইডি।রীতিমতো বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, প্রতাপচন্দ্র দেকে কোনওরকম মানসিক হেনস্থা করা হয়নি।সিআইডির দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদের অডিয়ো এবং ভিডিয়ো রেকর্ড করা আছে।তাদের দাবি, প্রতাপকে জিজ্ঞাসাবাদ পর্বে সময়মতো চা এবং জল খেতে দেওয়া হয়েছে। যখন […]
বিরোধী শূন্য লোকসভায় পাশ ‘নির্বাচন কমিশনার বিল’
খবর লাইভ : মোদি সরকারের একনায়কতন্ত্রের পথে আরও একধাপ। বিরোধী শূন্য লোকসভায় কোনও আলোচনা ছাড়াই একপেশে ভাবে পাশ হয়ে গেল নির্বাচন কমিশনার নিযুক্তি বিল ২০২৩। শুরু থেকেই এই বিলের বিরোধিতায় সরব ছিল বিরোধীরা। কারণ বিরোধীদের আশঙ্কা এই বিল পাশ হলে নিজেদের পছন্দের কাউকে নির্বাচন কমিশনারের পদে বসাবে শাসকদল। যার ফলে বিঘ্নিত হবে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া। […]
ব্যর্থ দিল্লি পুলিশকে সরিয়ে সংসদের নিরাপত্তায় এবার সিআইএসএফ
খবর লাইভ : সংসদের নিরাপত্তা ভেঙে হানাদারদের আক্রমণে অবশেষে টনক নড়ল সরকারের। দায়িত্বজ্ঞানহীন দিল্লি পুলিশকে সরিয়ে এবার সংসদের নিরাপত্তায় সিআইএসএফ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই সংসদের নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখবেন সিআইএসএফ আধিকারিকরা। এরপর এই ভবনের নিরাপত্তা থেকে দিল্লি পুলিশকে পুরোপুরি সরিয়ে দিয়ে মোতায়েন করা হবে সিআইএসএফ জওয়ানদের। উল্লেখ্য, সংসদের নিরাপত্তা […]
মাহিকে আরসিবিতে খেলার প্রস্তাব, কী বললেন সিএসকে অধিনায়ক?
খবর লাইভ : মহেন্দ্র সিং ধোনি পেলেন আরসিবিতে খেলার প্রস্তাব। শুনে চমকে গেলেন? হ্যাঁ ঠিকই শুনছেন। মাহিকে বিরাট কোহলিদের দলে খেলার প্রস্তাব দিলেন এক সমর্থক। যার উত্তর খুব সুন্দরও দিয়েছেন সিএসকে অধিনায়ক। জানিয়েছেন, আরসিবি খুব ভাল দল। কিন্তু তিনি যদি সেখানে চলে যান বা সমর্থন করেন, তা হলে চেন্নাইয়ের সমর্থকেরা কষ্ট পাবেন। আসলে একটি অনুষ্ঠানে […]
বড়দিনের আগে ‘সান্তা’ শাহরুখ! রাজুর হাত ধরে ব্লকবাস্টারের পথে ‘ডাঙ্কি’
খবর লাইভ : চলতি বছরে ব্যাক টু ব্যাক সুপারহিট। আর এবার ডাঙ্কির হাত ধরে ফের শাহরুখের ক্যারিশ্মায় বুঁদ সিনেপ্রেমীরা। বৃহস্পতিবার এই বছরের নিজের তৃতীয় সিনেমা নিয়ে হাজির বলিউড বাদশাহ। আর পাঠান, জওয়ানের পর রাজু হিরানির সঙ্গে শাহরুখের কেমিস্ট্রি পরখ করতে এদিন সকাল সকাল শহরের বিভিন্ন হলে ভিড় জমিয়েছেন এসআরকে ভক্তরা। শীতকে উপেক্ষা করে প্রথম দিনের […]
বাম আমলের এন্টালি বিদ্যাসাগর মার্কেট ভেঙে ফেলার সিদ্ধান্ত পুরসভার
খবর লাইভ : এন্টালির পদ্মপুকুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বড় অংশ জুতো তৈরির ব্যবসায় জড়িত। বাম আমলে তাঁদের পুনর্বাসনের জন্যই এন্টালি বিদ্যাসাগর মার্কেট তৈরির কথা ভাবা হয়েছিল।তৈরিও হয়েওছিল, কিন্তু নামেই বাজার। পুরসভার বাজার দফতরের আধিকারিকরা বলছেন, আসলে এন্টালির ওই আবাসন একটা পোড়ো বাড়ি। না আছে নিকাশি, না সম্পূর্ণ হয়েছে নির্মাণ। মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববি জানিয়েছেন, বাজার […]










