National Special News Special Reports

খানাকুলের রবিনহুড এখন শেখ সাকিম

5
(1)

খবর লাইভ : ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।’ এই প্রবাদ বাক্যটি অবশ্য সকলে মেনে চলেন না। আর যাঁরা মেনে চলেন তাঁরাই তো প্রবাদপ্রতিম হয়ে ওঠেন। দস্যু রত্নাকরের কথা প্রায় বেশিরভাগ মানুষই জানেন। এক সময়ের চরম অত্যাচারী রত্নাকর নিজের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করেছিলেন। মানব সেবায় নিজেকে নিযুক্ত করে হয়ে উঠেছিলেন বাল্মিকী। তবে রত্নাকরের মতো খুব কম মানুষই নিজেকে সংশোধন করতে পেরেছেন।

আরও পড়ুনঃ সুইচ হিটে ছক্কা হাঁকানোয় মজেছেন সূর্য থেকে রাসেল, রহস্য ফাঁস রিঙ্কুর

হুগলির খানাকুলের বাসিন্দা শেখ সাকিমও যেন বাল্মিকী। এক সময় তাঁর বিরুদ্ধে মাঝে মাঝেই ছোটখাটো অভিযোগ আসত। বিশেষ করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রায়ই নাম আসত সাকিমের। বর্তমানে অবশ্য সেই সাকিম ছাড়া খানাকুল যেন বেমানান। ব্যক্তিগত উদ্যোগে যেভাবে দিনের পর দিন মানুষের সেবা করে যাচ্ছেন এই তরুণ যুবক তাতে তাঁকে অনেকেই গরীবের মসিহা বলছেন। কেউ মারা গেলে তাঁর সৎকার থেকে শুরু করে পারলৌকিক ক্রিয়া কর্ম সব কাজেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সাকিম। কোনও গরীব বা অসহায় তরুণী বা যুবতীর বিয়েতেও হাত বাড়িয়ে দিচ্ছেন এই যুবক। জাতি, ধর্ম, দল নির্বিশেষে সকলের কাছেই সাকিম হয়ে উঠেছেন গরীবের মসিহা। যে কোনও মানুষই বিপদে পড়লে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ছেন এই ব্যক্তি। নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে নিজের অতীতে যেটুকু ভুল করেছেন তার প্রায়শ্চিত্ত করছেন মানব সেবার মাধ্যমে। কোনও মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলে সাকিম ও তাঁর সঙ্গীরা সমস্ত কাজ ফেলে রেখে চিকিৎসকের কাছে ছুটে যাচ্ছেন। দীর্ঘদিন ধরেই খানাকুলের বালিপুর, উদনা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের সেবা এভাবেই করে যাচ্ছেন। সাকিম অবশ্য মানবসেবা করে কোনও কৃতিত্ব নিতে নারাজ। তাঁর মুখে একটাই কথা, ‘মানুষই ঈশ্বর। আর ঈশ্বরের সেবা করাই মানুষের ধর্ম। আমি সেই কাজই করে যাচ্ছি।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *