National Special News Special Reports

সরকারি নম্বরেই মেসেজ করে ফের খুনের হুমকি যোগী আদিত্যনাথকে

0
(0)

খবর লাইভ : গত ১০ দিনে এই নিয়ে দু’বার প্রাণে মারার হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এর আগে ৮ অগাস্ট উত্তরপ্রদেশ পুলিশের হেল্পলাইনে হোয়াটসঅ্যাপে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়। সেবারও যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল।

এবার উত্তরপ্রদেশ সরকারের চালু করা নম্বরেই মেসেজ করে খুনের হুমকি দেওয়া হল সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। জরুরি পরিষেবার জন্য ‘ডায়াল ১১২’ বলে একটি পরিষেবা চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। সাধারণ মানুষ যাতে যে কোনও বিষয়ে অভিযোগ জানিয়ে ওই নম্বরে ফোন বা মেসেজ করতে পারেন, তার জন্যই ওই পরিষেবা চালু করেছে যোগী সরকার। সেই নম্বরেই রবিবার রাতে মেসেজ করে মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, রেহান নামের এক যুবক মেসেজ করে যোগীকে খুন করার হুমকি দেন বলে প্রাথমিক ভাব‌ে অনুমান করা হচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ এই বার্তাটি পাঠানো হয়। মেসেজে লেখা ছিল, ‘‘আমি শীঘ্রই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুন করব।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *