International Special News Special Reports

পাকিস্তানে পুলিশের দফতরে জোড়া বিস্ফোরণ, নিহত ১২

0
(0)

খবর লাইভ : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাস দমন পুলিশের দফতরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল জেলায় পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি) তথা সন্ত্রাস দমন বিভাগের একটি ভবনে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া ৫০ জনের বেশি আহত হয়েছে। তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।
শরিফুল্লাহ খান নামে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, কোনো সন্ত্রাসী হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করছেন না তিনি। দুর্ঘটনার কারণে বিস্ফোরণ হয়েছে। তার কথায় ‘কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট তথা সিটিডি ভবনের বেজমেন্টে বিস্ফোরক সামগ্রীতে আগুন লাগার পর এই বিস্ফোরণ ঘটেছে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *