খবর লাইভ:মুকুল রায়কে নিয়ে যখন ফের তোলপাড় পড়েছে বঙ্গ রাজনীতিতে, সেই সময় মুকুল সাফ বললেন, ”বিজেপি করব। দল চাইলে আমাকে দিয়ে কাজ করাতে পারে। পঞ্চায়েত নির্বাচনে কাজ করতে ইচ্ছুক। বাংলায় যা চলছে, তা মোটেই ভালো নয়।”
বিজেপিতে যোগদানের দাবি নস্যাৎ করে মুকুল রায় জানিয়েছেন, তিনি বিজেপিতেই আছেন। তবে মুকুল রায়ের দায় নিতে রাজি নয় কোনও দলই। বিজেপির পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা মুকুল রায়কে নিয়ে চিন্তিত নয় এবং তাদের এ ব্যাপারে কোনও আগ্রহ নেই। অন্যদিকে তৃণমূলও জানিয়েছে তারা মুকুল রায়কে নিয়ে চিন্তিত নয়।
কেন তিনি দিল্লি এলেন, কার সঙ্গে দেখা করবেন, এ বিষয়ে কিছুটা ধোঁয়াশা রেখেই তিনি বলেন, ”কয়েকজনের সঙ্গে দেখা করার চেষ্টা করছি, এখনও সময় পাইনি। শুভ্রাংশুর সঙ্গে কথা হয়েছে।




