দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একশোরও বেশি ফ্লাইটে দেরি হয়েছে। ঝড়ের কারণে ২৫টি ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ অ্যাডভাইজারি জারি করে জানিয়েছে, যাত্রীরা যেন বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে বা ফ্লাইটের সময়সূচি সম্পর্কে আপডেট নেন।
ভারী বৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মোতি বাগ, মিন্টো রোড, দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া, দিল্লি বিমানবন্দর যাওয়ার মূল আন্ডারপাসও জলের তলায় চলে গেছে, ফলে বহু গাড়ি আটকে পড়েছে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু অংশে আবার ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। শনিবারই মৌসম ভবন দিল্লি এবং সংলগ্ন এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করেছিল, ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছিল তারা।
এমন পরিস্থিতিতে, দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদে থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।
How useful was this post?
Click on a star to rate it!




