games Special News Special Reports

সুপার কাপ থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান

0
(0)

খবর লাইভ : জামশেদপুর এফসির কাছে ০-৩ গোলে হেরে সুপার কাপ থেকে বিদায় নিল জুয়ান ফেরান্দোর দল।

সুপার কাপ থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান। এদিন জামশেদপুর এফসির কাছে ০-৩ গোলে হেরে সুপার কাপ থেকে বিদায় নিল জুয়ান ফেরান্দোর দল। ইস্টবেঙ্গল এখনও খাতায় কলমে লড়াইয়ে রয়েছে। তবে জামসেদপুর এফসি-র বিরুদ্ধে ০-৩ গোলে হেরে সুপার কাপ থেকে বিদায় নিল আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। এফসি গোয়ার পর মোহনবাগানকেও হারিয়ে সেমিফাইনালে চলে গেল জামশেদপুর।

আরও পড়ুনঃ ‘মায়ের কাছে মানুষের কল্যাণের কথা বলেছি’, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে অমিত শাহ

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় জামশেদপুর। ২২ মিনিটে গোল করে এগিয়ে যায় জামশেদপুর। প্রীতমের পাশ থেকে বল ক্রস করেন ঋত্বিক দাস। গোল করে যান বরিস সিং।ডিফেন্সের ভুলেই প্রথমার্ধের আগেই আরও একটা গোল খেয়ে যায় মোহনবাগান। আবারও সবুজ-মেরুনের জালে বল জড়ান বরিসই। ৪২ মিনিটে আবারও ঋত্বিক দাসের সঙ্গে দারুণ বোঝাপড়ার প্রমাণ দিলেন বরিস। বাঙালি ফুটবলারের ক্রস থেকেই বল জালে জড়ান ভারতীয় স্ট্রাইকার। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে জামশেদপুর। তবে জামশেদপুরের তৃতীয় গোলটি আসে ইনজুরি টাইমে। মোহনবাগানের কফিনে শেষ পেরেক পোঁতেন সোয়ার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *