games Special News Special Reports

ঘরের মাঠে  হায়দরাবাদের কাছে ২৩ রানে হার কেকেআরের

0
(0)

খবর লাইভ : ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব‍্যাট করতে নেমে ২২৮ রান করে হায়দরাবাদ।

কাজে এল না অধিনায়ক নীতীশ রানা এবং রিঙ্কু সিং-এর দুরন্ত ইনিংস। এদিন ঘরের মাঠে হারল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৩ রানে হারল নাইট ব্রিগেড। হায়দরাবাদের হয়ে শতরানের ইনিংস হ‍্যারি ব্রুকের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব‍্যাট করতে নেমে ২২৮ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন হ‍্যারি ব্রুক। শতরানে অপরাজিত তিনি। ব্রুকের ব্যাটে ভর করেই কেকেআর-এর বিরুদ্ধে বড় রান করে সানরাইজার্স হায়দরাবাদ। ৫৫ বলে ১০০ করে অপরাজিত থাকেন ব্রুক। অর্ধশতরান করেন মার্করাম। ৩২ রান করেন অভিষেক শর্মা। ৯ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। নাইটদের হয়ে তিন উইকেট আন্দ্রে রাসেলের। একটি উইকেট বরুণ চক্রবর্তীর।

জবাবে ব‍্যাট করতে নেমে ২০৫ রানে শেষ হয় কলকাতার। এদিন ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নাইট ব্রিগেড। শূন‍্য রানে আউট হন গুরবাজ। ৩৬ রান করেন জগদীশন। মাত্র ১০ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়র। রাসেল আউট হন ৩ রানে। ৭৫ রান করেন অধিনায়ক নীতীশ রানা। ১২ রান করেন শার্দুল ঠাকুর। ৫৮ রানে অপরাজিত রিঙ্কু সিং। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট মার্কো জনসেন এবং মায়াঙ্ক মারকান্ডের। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, নটরাজন এবং উমরান মালিক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *