Special News Special Reports State

ডায়মন্ড হারবারের ৪০০-র বেশি বুথে এবং মথুরাপুর কেন্দ্রের ১২ টি বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির

0
(0)

খবর লাইভ : ডায়মন্ড হারবার চার কেন্দ্রের ৪০০-র বেশি বুথে এবং মথুরাপুর কেন্দ্রের ১২টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। তাদের দাবি, ওই বুথগুলিতে ভুয়ো ভোট পড়েছে অনেক। কোনও কোনও বুথে সিসি ক্যামেরায় কারচুপি হয়েছে। সেকারণেই ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। ওই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর তরফে কমিশনে এই আবেদন জানিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া।

আরও পড়ুনঃ গণনায় সতর্ক থাকুন, বার্তা দিয়ে তিহার জেলে ফিরলেন কেজরিওয়াল

যে বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে, তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতার সব ক’টি বুথ। বজবজ, মহেশতলা বিধানসভা এলাকারও বহু বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে। মথুরাপুর কেন্দ্রের সাগরের একাধিক বুথেও কারচুপির অভিযোগ তোলা হয়েছে।

সপ্তম দফার ভোটগ্রহণ শেষের পরে পরেই ডায়মন্ড হারবার কেন্দ্রের ৩০০-র বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় রাজ্য বিজেপির কার্যালয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানেই ডায়মন্ড হারবার কেন্দ্রের বহু বুথে পুনর্নির্বাচনের দাবি তোলেন শুভেন্দু। এবার এনিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *