খবর লাইভ : কলকাতা হাইকোর্ট রক্ষাববচ দিতে অস্বীকৃত হল। তাকে তলব করতে সিবিআইয়ের আর কোনও অসুবিধা নেই। তাই এ বার গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই।
জানা গিয়েছে, আগামী বুধবার ৬ এপ্রিল সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এ নিয়ে চতুর্থবার অনুব্রতকে তলব গরু পাচার করা হল। শেষ বার তলব করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। সে বারে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তার আগেও তিন বার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। কখনও নির্বাচনী ব্যস্ততা, কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে।




