Special News Special Reports State

পাঁচ দিন পর পুরুলিয়ার কুস্তাউরে উঠল কুড়মিদের অবরোধ

0
(0)

খবর লাইভ : পাঁচ দিন পর পুরুলিয়ার কুস্তাউরে উঠল কুড়মিদের অবরোধ। নিজেদের মধ্যে বৈঠক করে কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতো জানান, তাঁরা আপাতত বন্‌ধ প্রত্যাহার করছেন। তবে আগামিদিনে আবার আন্দোলন চলবে বলে জানান অজিতপ্রসাদ। অন্য দিকে, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে এখনও অবরোধ চলছে। সেখানকার নেতৃত্ব জানাচ্ছেন, তাঁরা এ নিয়ে আলোচনা করছেন এবং তাঁদের কাছে এখনও কোনও নির্দেশিকা আসেনি।
৫ দিন পর ভোগান্তির অবরোধ প্রত্যাহার নিয়েও আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি, কুস্তাউরে অবরোধ প্রত্যাহারের ঘোষণা হলেও অবরোধ জারি খেমাশুলিতে।
পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য নেতা রাজেশ মাহাতো রবিবার বলেন, ‘‘মানুষের সমস্যা হচ্ছে ঠিকই। কিন্তু কুড়মি সমাজের যে দাবি, সেটা তো পূরণ হচ্ছে না। প্রশাসনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তাই আন্দোলন স্তব্ধ হবে না। প্রয়োজনে আরও অন্যান্য জায়গায় অবরোধ শুরু হবে।’’ এর পরেই অবশ্য পুরুলিয়া থেকে আন্দোলন প্রত্যাহারের খবর পাওয়া যায়। তবে কিছু দিনের জন্য ‘বিশ্রাম’ নিয়ে আবারও পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি সমাজের নেতারা।
পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলির রেল স্টেশন এবং সেই সংলগ্ন জাতীয় সড়ক অবরুদ্ধের জেরে সমস্যায় পড়ছেন মানুষজনেরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *