Special News Special Reports State

তৃণমূলের ৩৮ বিধায়ক যোগাযোগ রাখছেন : দাবি মিঠুনের 

0
(0)

খবর লাইভ : হেস্টিংসে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বুধবার দাবি করেন, ‘৩৮ তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। ২১ জন সরাসরি তার সঙ্গে যোগাযোগে রয়েছেন।’ এদিন আরও তাৎপর্যপূর্ণভাবে মিঠুন জানান যে, ১৮ রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে।আরও চারটে রাজ্যে যেকোনও সময় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলেই স্পষ্ট করেছেন মহাগুরু।

এদিন হেস্টিংসের দফতরে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে করেন মিঠুন চক্রবর্তী । পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে মিঠুনকে সাংগঠনিক কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সেভাবে আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না মিঠুন চক্রবর্তী। তারপর থেকে বিভিন্ন নির্বাচনে বিজেপি কার্যত ধুয়ে মুছে গিয়েছে। এমনকি, বিজেপিকে পেছনে ফেলে বামেরা ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে এমন ইঙ্গিতও মিলতে শুরু করেছিল। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই বৈঠকে ছিলেন মিঠুনও।
একুশের বিধানসভার পর থেকেই বিজেপির (BJP) অন্দরে চওড়া হয়েছে ফাটল। দানা বেঁধেছে গোষ্ঠীদ্বন্দ্ব। শুভেন্দু-সুকান্ত-মালব্যদের ডানা ছাঁটতে নয়া যুগ্ম সম্পাদককে বসিয়েছে দিল্লি। এদিন তাঁর ডাকা বৈঠকেই হাজির ছিলেন মিঠুন। সেই বৈঠক শেষে ‘খেলা ঘোরা’র ইঙ্গিত দেন বলিউডি তারকা। বলেন, বিজেপির সঙ্গে তৃণমূল বিধায়কদের যোগাযোগ রাখার কথা। কিন্তু তাঁর সেই দাবি সম্পর্কে যে বিজেপির অন্দরেই কোনও তথ্য নেই, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বিরোধী দলনেতার মন্তব্যে।বিরোধী দলনেতা বলেন, এটা ওনার বক্রব্য। যিনি বলেছেন, তাকেই এর দায়িত্ব নিতে্ হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *