games Special News Special Reports

ম‍ুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ জিতলেও জোর ধাক্কা চেন্নাই শিবিরে

0
(0)

খবর লাইভ : শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় চেন্নাই সুপার কিংস। রোহিত শর্মাদের ৭ উইকেটে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। আর এই জয়ের ফলে আইপিএল-এ দ্বিতীয় জয় পায় সিএসকে। তবে খুশির আবহের মধ‍্যে ধাক্কা চেন্নাই শিবিরে। জানা যাচ্ছে, হ‍্যামস্ট্রিং-এর চোটের কারণে আগামী কয়েক ম‍্যাচে পাওয়া যাবে না তাকে। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে বল করতে গিয়ে চোট পান দীপক। মাত্র এক ওভার বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।

ম‍্যাচ জয়ের পরও ধোনির মুখে দীপক চাহারের কথা। ম‍্যাচ শেষে চেন্নাই অধিনায়ক বলেন,”জিতে ভাল লাগছে। ভুললে চলবে না দীপককে আমরা এই ম্যাচে পেলাম না, সিসান্ডা প্রথম ম্যাচ খেলল। আমাদের স্পিনাররা অবশ্য দারুণ বল করেছে। সাত ওভারের পরও উইকেটে গতি ছিল এবং বল ঘুরতে শুরু করেছিল। সেই সুবিধাটা কাজে লাগিয়েছে আমাদের বোলাররা। স্পিনারদের পাশাপাশি জোরে বোলাররাও দারুণ ভাবে ফিরে আসে।”

এদিকে দীপক মাঠ ছেড়ে বেরনোর সময় ধারাভাষ্য দিচ্ছিলেন ভারতের প্রাক্তন তথা চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তিনি দীপকের চোট নিয়ে বলেন, “মনে হচ্ছে ৪-৫টি ম্যাচে দীপককে পাওয়া যাবে না। মনে হচ্ছে আবার ওর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। “

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *