Special News Special Reports State

হনুমান জয়ন্তী উপলক্ষে তিন কোম্পানি প্যারামিলিটারি ফোর্স মোতায়েন নবান্নর

0
(0)

খবর লাইভ : হাই কোর্টের নির্দেশ মেনে হনুমান জয়ন্তী উপলক্ষে তিন কোম্পানি প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করছে নবান্ন। ব্যারাকপুর, চন্দননগর ও কলকাতা এই তিনটি জায়গায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। হাইকোর্টে নির্দেশ মেনে চলতে হবে আপনাদের, নির্দেশ নবান্নের।

আরও পড়ুনঃ ইডেনে আইপিএলের দিন বাড়তি মেট্রো চলবে

নির্দেশে বলা হয়েছে, হনুমান জয়ন্তীর কোনও মিছিল হলে তা ভিডিওগ্রাফি করতে হবে। ঠিক করার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশের ৫ ও ৬ নম্বর প্যারাগ্রাফ মানতে হবে। মিছিল করতে আসা প্রত্যেকের আই-ডি কার্ড চেক করতে হবে। জেলাশাসক পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যসচিব বলেই নবান্ন সূত্রে খবর।
অন্য দিকে, মিটিং মিছিল ঘিরে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতি তৈরি হয়েছে। আক্রান্ত হয়েছে পুলিশ। ভাঙচুর হয়েছে সরকারি সম্পত্তি। এই পরিস্থিতিতে মিটিং মিছিল নিয়ে রাজ্য জুড়ে নয়া নিয়ম। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার দেখানো পথে মিটিং মিছিল নিয়ে নতুন গাইড লাইন কলকাতা পুলিশের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *