games Special News Special Reports

ইডেনে আইপিএলের দিন বাড়তি মেট্রো চলবে

0
(0)

খবর লাইভ : আইপিএলের ম্যাচ নিয়ে প্রস্তুত ইডেন। বৃহস্পতিবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রচুর দর্শক আসবেন ইডেনে। খেলা শেষ হলে বাড়ি ফিরতে কোনও অসুবিধা হবে না ক্রীড়াপ্রেমীদের। মেট্রো যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বাড়তি পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ সৌদিতে ৯ ম্যাচে ১১ গোল করে ফেললেন রোনাল্ডো!

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বিশেষ মেট্রো পরিষেবা চালানো হবে আইপিএল-এর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে। প্রত্যেকটি ম্যাচ শেষ হওয়ার পরে এই ট্রেন চালানো হবে।” আগামী ৬, ১৪, ২৩ এপ্রিল এবং ৮, ১১ এবং ২০ মে-তে আইপিএলের ম্যাচ রয়েছে ইডেনে।

তিনি আরও জানিয়েছেন, ম্যাচের এই দিনগুলিতে এসপ্ল্যানেড থেকে রাত ১২টা থেকে সেই বিশেষ ট্রেন পরিষেবা চালানো হবে।ম্যাচ শেষের পর রাত ১২টা ১৫ মিনিটে দু’টি ট্রেন চালানো হবে। একটি দক্ষিণেশ্বর পর্যন্ত, অন্যটি কবি সুভাষ পর্যন্ত। রাত ১২টা ৪৮ মিনিটে দু’টি ট্রেনই তাদের গন্তব্যস্থলে পৌঁছবে। আইপিএলের ম্যাচগুলির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে্, ইডেনে আইপিএল-এর প্রতিটি ম্যাচের দিনেই মিলবে এই বাড়তি মেট্রো পরিষেবা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *