games Sports

AFC Cup-এর প্রথম ম্যাচে আধিপত্য রেখে জয়ী এটিকে মোহনবাগান

0
(0)

খবর লাইভ : AFC Cup-এর প্রথম ম্যাচে আধিপত্য রেখে জয়ী এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসিকে প্রথম ম্যাচে ২-০ গোলে একপ্রকার উড়িয়ে দিল সবুজ-মেরুন শিবির। এটিকে মোহনবাগানের হয়ে গোল করলেন অধিনায়ক রয় কৃষ্ণ এবং শুভাশিস।

বুধবার মলদ্বীপে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় সবুজ-মেরুন শিবির। আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন দলের নতুন স্ট্রাইকার হুগো বুমোস। লাগাতার আক্রমণের ফলে ম্যাচের ৩৯ মিনিটে গোল পায় এটিকে মোহনবাগান। অধিনায়ক রয় কৃষ্ণর গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধেও শুরুটা দাপটের সঙ্গে করে এটিকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের একবারে শুরুতে গোল করে এটিকে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান শুভাশিস। শেষদিকে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি বেঙ্গালুরু। এই মুহূর্তে গ্রুপ ডি’র শীর্ষ স্থানে এটিকে-মোহনবাগান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *