খবর লাইভ : জুলাইয়ের পর এবার অগাস্ট মাসেও দাম বেড়েছে LPG সিলিন্ডারের। 19.2 কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছিল আগেই। এবার দামে বদল 14.2 কেজি সিলিন্ডারেও। গৃহস্থালির কাজে ব্যবহৃত এই সিলিন্ডারের দাম বাড়ায় কার্যত দুশ্চিন্তায় দেশের সাধারণ নাগরিক।
কিন্তু কত টাকা দাম বেড়েছে গৃহকার্যে ব্যবহৃত সিলিন্ডারের? সিলিন্ডার পিছু 25 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। দিল্লিতে সিলিন্ডার পিছু দাম বেড়ে হয়েছে 859 টাকা।
কলকাতায় 14.2 কেজি রান্নার গ্যাসের দাম 886 টাকা। জুলাই মাসে কলকাতায় সিলিন্ডারের দাম ছিল 861 টাকা।
পাশাপাশি চেন্নাই ও মুম্বই শহরেও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। চেন্নাই শহরে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম 875 টাকা 50 পয়সা। গত মাসে দাম ছিল 850 টাকা। মুম্বইয়ে 14.2 কেজি রান্নার গ্যাস অগাস্টে বিক্রি হচ্ছে 859 টাকা 50 পয়সায়।




