খবর লাইভ : বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ।সোমবার চারদিনের ভারত সফরে এসেছেন তিনি। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাসিনার কথা হয়েছে। চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
আরও পড়ুনঃ ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা, সপ্তাহান্তেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস
নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানান মুজিবকন্যা। সেইসঙ্গে শহিদদের উত্তরসূরিদের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছাত্রবৃত্তি’র ঘোষণা করেছেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।




