Bengal and District District Local News

ফের কলকাতায় ভুয়ো পুলিশ কর্মী গ্রেফতার

0
(0)

খবর লাইভ : ফের শহরে ধরা পড়ল ভুয়ো পুলিশ অফিসার। ভুয়ো পরিচয়পত্র দেখাতেই ফাঁস হয়ে যায় প্রতারণা। প্রতারকের নাম রাজীব চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে টালিগঞ্জ ট্রামডিপোর কাছে একটি বাইকে করে হেলমেটবিহীন দুই আরোহীকে আসতে দেখেন দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের সার্জেন্ট পার্থসারথী দত্ত। সার্জেন্ট বাইক চালককে হেলমেট নিয়ে প্রশ্ন করতেই সে জবাব দেয়, তার নাম রাজীব চক্রবর্তী। সে কলকাতা পুলিশের অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর। এতে সার্জেন্টের সন্দেহ হলে তিনি তার পরিচয়পত্র দেখতে চান। তাতে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীর। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়। পরে পুলিশ তাকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে।

জানা গিয়েছে, সে উত্তর শহরতলির বরানগরের রাইমোহন ব্যানার্জি রোডের বাসিন্দা। সে ওই অঞ্চলের বাসিন্দাদেরও নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিত। কলকাতা বা তার আশপাশের লোকজনকে পুলিশ বলে পরিচয় দিয়ে তোলাবাজি করত কি না, তা জানার চেষ্টা হচ্ছে। তার বাড়িতেও তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *