Bengal and District District Special News

West Bengal Municipal Election 2022: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে ১০৮ পুরসভায় চলছে ভোটগ্রহণ

0
(0)

খবর লাইভ: রাজ্যের ১০৮টি পুরসভায় একসঙ্গে চলছে পুরনির্বাচন। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে পুর এলাকার ভোটকেন্দ্রগুলি। মোতায়েন করা হয়েছে ৪৪ হাজার পুলিশ। মোট ২ হাজার ১৭১টি ওয়ার্ডে ভোটগ্রহণ। ২০ জেলায় রয়েছে ১৩৫ জন পর্যবেক্ষক।

রাজ্যের ১০৮ পুরসভায় সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৫.৬৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ছে পূর্ব মেদিনীপুরে (১৯.৯৬শতাংশ)। সবচেয়ে কম ভোট পড়েছে দার্জিলিংয়ে (১০ শতাংশ)।

এরইমধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। বারাসতের সাত নম্বর ওয়ার্ডের চন্দনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এক বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ। অশোকনগরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে দুই কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। বহরমপুরে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *