খবর লাইভ : তালিবানের কাছে কার্যত নতিস্বীকারের ইঙ্গিত আফগান সরকারের। বৃহস্পতিবার তালিবানদের সঙ্গে আলোচনার সময় আফগান সরকারের মধ্যস্থতাকারীরা তালিবানকে ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব দেয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। আফগানিস্তানে হিংসাত্মক কার্যকলাপ থামানোর শর্তেই আফগান সরকারের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। কাতারে তালিবানদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।




