Bengal and District District Special News

পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ! মুখোমুখি বৈঠকে বিমল গুরুং-বিনয় তামাং

0
(0)

খবর লাইভ : পাহাড়ে সম্পর্কের জমাট বরফ গলতে সময় লাগল চার বছর। ফের মুখোমুখি বিনয় তামাং ও বিমল গুরুং। যাকে ঘিরে পাহাড়ের রাজনীতিতে নয়া মোড় দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। বুধবার সন্ধ্য়ায় মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে একান্ত বৈঠকে বসলেন বিনয় তামাং। তা চলল ঘণ্টাখানেক ধরে। স্বাভাবিকভাবে পাহাড়ের রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। দু’পক্ষই অবশ্য এনিয়ে মুখে কুলুপ এঁটেছে।

২০১৭-র অশান্তির পর বিমল গুরুং, রোশন গিরিরা আত্মগোপন করে ছিলেন। পাহাড়ের নয়া নেতা হিসেবে অভিষেক হয় বিনয় তামাং ও অনীত থাপার। গতবছর অক্টোবরে আচমকা কলকাতায় আবির্ভাব হয় তাঁর। পঞ্চমীর দিন একাধিক মামলায় ‘ফেরার’ গুরুং কলকাতায় সাংবাদিক বৈঠকে বসে জানিয়ে দেন,মমতার নেতৃত্বেই ভরসা রাখছেন। এও স্পষ্ট করে দেন, বিনয় তামাংয়ের সঙ্গে আর কাজ করবেন না।

সপ্তাহ দুয়েক আগে মোর্চার দ্বিতীয় অংশের সভাপতির পদ থেকে হঠাৎ ইস্তফা দেন বিনয় তামাং। বিমলের কাছে গিয়ে পতাকা জমা দিয়ে আসেন তাঁর অনুগামীরা। অনেকেই বলছেন, পাহাড়ে বিমল গুরুংই যে শেষ কথা তা টের পেয়ে গিয়েছেন তামাং। বুধবার দু’জনের বৈঠক ঘিরে তাই স্বাভাবিক প্রশ্ন উঠছে, নতুন সমীকরণের কি জন্ম হতে চলেছে?

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *