Special News Special Reports

স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের,আজ সিবিআই দফতরে যেতে হবে না পার্থকে

0
(0)

খবর লাইভ :  আজ অর্থাৎ মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিতে হবে না তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়ের বলে এসএসসি সংক্রান্ত যে সমস্ত মামলায় সিবিআই পদক্ষেপ করতে শুরু করেছিল, তার উপর আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদারর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, দুই এজলাসে একই মামলা একসঙ্গে চলতে পারে না। মামলার পরবর্তী শুনানি বুধবার সকাল সাড়ে দশটায়।
যদিও ঘণ্টাখানেক আগে নবম-দশম শ্রেণির সহ-শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Ex Education Minister Partha Chatterjee) সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে।
এই দুর্নীতি মামলায় নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা হাই কোর্ট। ভরা এজলাসে বসে ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিস্ফোরক অভিযোগ তুললেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে, দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে এই সংক্রান্ত যাবতীয় নথি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠাতে কলকাতা হাই কোর্টের রেজিষ্টার জেনারেলকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ওই নথির প্রতিলিপি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *