National Special News Special Reports

সিপিএমের নারী সম্মেলনে ভুট্টোর ছবি !

0
(0)

খবর লাইভ : কেরল রাজ্যের তিরুঅনন্তপুরমে চলছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)বা সিপিএমের নারী সংগঠন ‘সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি’-র জাতীয় সম্মেলন। এ সম্মেলন উপলক্ষে তুলে ধরা হয়েছে দেশ-বিদেশের বহু কৃতি নারী এবং তাদের সাফল্য, কর্মকাণ্ডকে। এমনই একটি ব্যানারে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর ছবি। আর সেই বিশেষ ছবিকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে।

আরও পড়ুনঃ লঙ্কানদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সূর্যকুমার যাদবের প্রশংসায় নেতা হার্দিক

শুক্রবার থেকে শুরু হয়েছে চারদিন ব্যাপী ওই সম্মেলন। সম্মেলন শুরুর আগেই, গত বৃহস্পতিবার ছবিটি সামনে এনে এর সমালোচনা করে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ছবিটি টুইট করে কেরল বিজেপির মুখপাত্র সন্দীপ বাচস্পতি লিখেছেন, এটা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি, যিনি ভারতের বিরুদ্ধে ১০০০ বছরের যুদ্ধের ঘোষণা করেছিলেন, বর্তমানে সিপিএমের মহিলা সংগঠনের জাতীয় সম্মেলেন এই ধরনের হোডিং দেখা যাচ্ছে। বিশ্বাসঘাতক ও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সতর্ক থাকুন। টুইটটি তিনি সিপিএমের কেরল শাখাকে ট্যাগ করে দিয়েছেন। যে ব্যানার বা হোর্ডিংয়ে বেনজিরের ছবি ব্যবহার করা হয়েছে, তাতে লেখা হয়েছে, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি। তাকে যে জীবিতকালে হাভার্ড বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর ৯টি বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডিলিট প্রদান করেছিল।
কেরল বিজেপির অভিযোগ বেনজির পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন কাশ্মীরে গণহত্যা হয়েছিল, তার উস্কানিমূলক ভাষণের কারণেই ১৯৮৯ সালে কাশ্মীরের সন্ত্রাসবাদ ইন্ধন পেয়েছিল। এ ছাড়াও তার বাবা প্রয়াত জুলফিকার আলি ভুট্টোর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ভারত ভেঙে টুকরো টুকরো করার হুঙ্কারের প্রসঙ্গও তুলে ধরেছে বিজেপি।

এ বিষয়ে সিপিএমের মহিলা সংগঠন বলছে, ১৩তম সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সংগ্রাম এবং নারী অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা উল্লেখ্যযোগ্য অবদান রেখেছেন, শহিদ হয়েছেন। সম্মেলনে তাদের ছবি দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে যেমন বেনজির ভুট্টোর ছবি আছে। তেমনই তেলঙ্গানার কৃষক আন্দোলন, কেরলের পুন্নপ্রা-ভায়লর আন্দোলনের মহিলা সৈনিকদেরও ছবি রয়েছে। তার ফলে ভারত ছেড়ে শুধুমাত্র বিদেশী বা পাকিস্তানের কারও ছবি দেওয়া হয়েছে এমনটা নয়। এটা পুরোপুরি বিজেপির অপপ্রচার।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *