Mamata On School open
Bengal and District Special News State

পুজোর ছুটির পর স্কুল খুলছে! আর কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0
(0)

খবর লাইভ : পুজোর ছুটি শেষ হলে স্কুল খুলবে রাজ্যে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির মিটিংয়ের পর় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত একদিন অন্তর একদিন স্কুল খোলা হবে। তবে কোন শ্রেণির ছাত্ররা স্কুলে আসবে, তা নিয়ে এখনও কোনও পরিকল্পনা হয়নি। কথাবার্তা চলছে, অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই আভাস মুখ্যমন্ত্রীর।

কিন্তু স্কুল খুললেও ছোটরা কি স্কুলে যেতে পারবে? নাকি আগের মতোই ধাপে ধাপে খোলার চেষ্টা করা হবে? বিশেষত কোভিডের তৃতীয় ঢেউয়ে যখন ছোটদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে অনুমান করছেন বহু স্বাস্থ্যবিশেষজ্ঞ। এই আশঙ্কা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতেই তিনি স্পষ্ট বুঝিয়ে দেন এখনও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। মুখ্যমন্ত্রীর সশ্লেষ উক্তি, “শিশু ভূমিষ্ঠ হলো না আপনারা অন্নপ্রাশনের কথা ভাবতে শুরু করেছেন।”

এদিন গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়ও। তিনি জানান, স্কুল কলেজ খোলা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। এরপর মুখ্যমন্ত্রী বলেন, পুজোর পর একদিন অন্তর স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা চলছে। আপনারাও বলছেন। আমরা বিষয়টি ভেবে দেখছি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *