India wins a medal in hockey after 41 years
games Special News Sports

Tokyo Olympics: হকিতে ইতিহাস গড়ে ব্রোঞ্জ জয় ভারতের

0
(0)

খবর লাইভ: টোকিও অলিম্পিক্সে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত। ৪১ বছর পর হকিতে এল অলিম্পিক্স পদক। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েছেন মনপ্রীত সিংরা। ১৯৮০ সালে অলিম্পিক্স হকিতে সোনা জিতেছিল ভারত।

প্রথম কোয়ার্টারের শুরুতেই ০-১ পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল শোধ করেন সিমরনজিৎ। এরপর জার্মানি ফের লিড নিয়ে নেয়। এক সময় ১-৩ পিছিয়ে পড়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই দুই গোল শোধ করে ম্যাচে ফিরে আসেন মনপ্রীতরা।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টিতে গোল করে এগিয়ে যায় ভারত। গোল করেন রূপিন্দর পাল সিংহ। ম্যাচে এগিয়ে যায় ভারত। কিছুক্ষণের মধ্যেই আরও একটি গোল করে সেই লিড বাড়িয়ে নেয় তারা। ৫-৩ এগিয়ে জয়ের গন্ধ পেতে শুরু করেন মনপ্রীতরা।

চতুর্থ কোয়ার্টারে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে জার্মানি। ক্রমাগত ভারতের ডিফেন্সে চাপ বাড়ানোর চেষ্টা চালাতে থাকে জার্মানি। তবে গোলের সামনে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন শ্রীজেশ। শেষ মুহূর্তে একটি গোল শোধ করলেও শেষ রক্ষা করতে পারেনি জার্মানি। ৫-৪ গোলে ম্যাচ জিতে নেন মনপ্রীতরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *