Special News Special Reports State

লোকসভার মহারণে আপাতত ভোট কুশলীতেই ভরসা রাখছে বঙ্গ-বিজেপি

0
(0)

খবর লাইভ : কয়েকদিন আগেই বাংলায় এসে ২০২৪-শের ভোটে ৩৫ আসনের টার্গেট বেধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। তিনি বলেছিলেন, ‘‘চব্বিশে ৩৫টা আসনে জেতালে পঁচিশের আগেই মমতার সরকার পড়ে যাবে।’’ কিন্তু, সেই লক্ষ্যপূরণ হবে কোন পথে? জানা গিয়েছে, লোকসভার মহারণে আপাতত ভোট কুশলীতেই ভরসা রাখছে বঙ্গ-বিজেপি। প্রার্থী বাছাই, পুরোনো প্রার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ সহ একাধিক বিষয়ে সার্ভের জন্য বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে গেরুয়া শিবির।
বিজেপির কাছে এবার ২৪-এর লোকসভা ভোট কার্যত প্রেস্টিজ ফাইট। তাই কেন্দ্রীয়ভাবে ভোট কুশলীরা সার্ভের কাজ শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে। কারণ, বারবার বঙ্গ বিজেপির মাথাব্যথা বাড়িয়েছে বুথ স্তরের দুর্বলতা।
রাজ্যজুড়ে দ্বিতীয় পর্যায়ে বুথ সশক্তিকরণ অভিযান শুরু করেছে পদ্ম শিবির। সূত্রের খবর, বিজেপির সেই ‘বুথ সশক্তিকরণ’ অভিযান তেমন সফলই হয়নি। প্রথম পর্যায়ে অর্ধেকের বেশি বুথেই পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। বুথ কমিটি তৈরির জন্য কর্মীই পায়নি বলে বিজেপিরই একটা অংশের দাবি। গত বছর দুর্গা পুজোর পরেই বুথ কমিটি চূড়ান্ত করার সময় বেঁধে দিয়েছিলেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, সেই টার্গেটও পূরণ হয়নি।
এই অবস্থায়, লোকসভা ভোটকে মাথায় রেখে বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বঙ্গ-বিজেপি। যা দেখে অনেকেই বলছেন, সংগঠন মজবুত না হওয়াতেই ভোট কুশলীর সাহায্য নিতে হচ্ছে বিজেপিকে। এ ব্যাপারে পদ্ম শিবিরের রাজ্য নেতৃত্বের কথায়, ‘‘দিল্লি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমাদের এ ব্যাপারে কিছু জানা নেই।’’ যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই ভোট কুশলীর প্রসঙ্গ কার্যত মেনে নিয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *