জহর সরকার
National Special News

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত জহর সরকার

0
(0)

খবর লাইভ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলা থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন তৃণমূল প্রার্থী জহর সরকার। সোমবারই ছিল রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা করার শেষদিন। কিন্তু বিজেপি-র পক্ষ থেকে কোনও প্রার্থী দেওয়া হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা।

সোমবার দুপুর তিনটে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। দুপুর তিনটের পর বিধানসভার সচিবের সঙ্গে দেখা করেন তৃণমূল প্রার্থী জহর সরকার। জহর সরকারের হাতে বিধানসভার সচিব জয়ের সার্টিফিকেট তুলে দেন। এরপরেই কর্মসূচি অনুযায়ী সোমবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন জহর সরকার। বাদল অধিবেশনেই রাজ্যসভায় যোগ দিতে পারেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *