খবর লাইভ: ক্যাশলেস ট্র্যানজেকশনকেই আগামীদিনে অগ্রাধিকার দেওয়া হবে। এমনই ইঙ্গিত দিয়ে সোমবার ই রুপি ব্যবস্থা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Prime Minister Narendra Modi launches e-RUPI, an electronic voucher promoting digital payment solution, via video conferencing pic.twitter.com/n7a1wSiuTu
— ANI (@ANI) August 2, 2021
এই পরিষেবার মাধ্যমে ক্যাশলেস এবং কন্টাক্টলেস পেমেন্ট আরও সহজেই হবে বলে জানান প্রধানমন্ত্রী জানিয়েছেন। অদূর ভবিষ্যতে QR কোড এবং SMS–এর মাধ্যমে হবে আর্থিক লেনদেন। মোদী আরও জানিয়েছেন, “ই–রুপির মাধ্যমে সরকার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ আরও এক ধাপ বৃদ্ধি পাবে। এই পরিষেবায় সুরক্ষিতভাবে থাকবে লেনদেন।”
প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, e-Rupi বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর সাহায্যে অর্থের সুরক্ষা আরও বাড়বে। মা ও শিশু কল্যাণ প্রকল্প, টিবি নির্মূল প্রকল্পে ওষুধ ও পুষ্টিকর খাদ্যের সহায়তা প্রদানের ক্ষেত্রে কাজে আসবে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় অল্প আয়ের মানুষদের সহায়তা করা যাবে। এমনকী, বেসরকারি খাতেও ডিজিটাল ভাউচারগুলি ব্যবহার করা যাবে।




