খবর লাইভ : আজ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর মণ্ডপের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা পুরসভার BJP কাউন্সিলর তথা BJP-র দাপুটে নেতা সজল ঘোষের এই পুজোর থিম এবার ‘অপারেশন সিঁদুর’। সজল ঘোষের এই পুজোমণ্ডপের উদ্বোধনের পর অমিত শাহ আজ কালীঘাট মন্দিরে যাবেন। মা কালীর দর্শন সেরে পুজো দেবেন শাহ। পরে সল্টলেকের EZCC-এর দুর্গাপুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে পুজোর মুখে একনাগাড়ে চলা বৃষ্টিতে কলকাতায় হাবুডুবু দশা তৈরি হয়েছিল। আর সেই জমা জলে শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও শহরতলীতেও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন আরও দু’জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় পুজোর মুখে এই অকাল মৃত্যুতে CESC-কে দায়ী করেছিলেন।




