খবর লাইভ : মগরাহাট বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত নূর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল আলিপুর আদালত। শনিবার এই মামলায় খোঁড়া বাদশাকে খুন সহ চারটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়। সোমবার সাজা ঘোষণা করল আদালত।
২০১১ সালের ১৪ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের সংগ্রামপুর, উস্তি ও মন্দিরবাজার এলাকায় একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসে।
তিন দিন সেই মৃতের সংখ্যা পৌঁছয় ১৭৩-এ। দৃষ্টিশক্তি হারান আরও ১০ জন। পরে ময়নাতদন্তের রিপোর্টে মদের বিষক্রিয়া থেকে মৃত্যু হয়েছে বলে জানা যায়।




