Sushil Kumar
National

কুস্তিগীর সাগর ধনখড় হত্যা মামলায় চার্জশিট দিল দিল্লি পুলিশ, মূল অভিযুক্ত সুশীল কুমার

0
(0)

খবর লাইভ: কুস্তিগীর সাগর ধনখড় হত্যা মামলায় চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ। তাতে মূল অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী সুশীল কুমারের নাম। এই মামলায় আগেই সুশীল সহ আরও একজকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

মে মাসে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে কয়েকজনের মধ্যে প্রথমে বচসা বাধে। পরে তা হাতাহাতিতে গড়ায়। গুরুতর জখম অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাগর নামে এক যুবকের। অভিযোগ ওঠে, ২৩ বছরের সাগর ধনকড়কে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় নাম জড়ায় সুশীলের।

খুনের মামলা রুজু করে ঘটনার তদন্তে নামে পুলিশ। নথিভুক্ত করা হয় কয়েকজনের বয়ান। মামলায় নাম জড়ানোর পর থেকেই ফেরার ছিলেন সুশীল কুমার। প্রথম থেকেই অভিযুক্ত হিসেবে উঠে আসে তাঁর নাম। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার এই মামলায় ১৭০ পাতার চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *