Special News Special Reports State

পঞ্চায়েতের মনোনয়ন নিয়ে ‘অপ্রস্তুত’ প্রশাসন, বাড়তে পারে সময়সীমা! হাইকোর্টের দিকে তাকিয়ে সবাই

0
(0)

খবর লাইভ : আগামী ৮ জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়া। চলবে ১৫ জুন পর্যন্ত। এর মধ্যে রবিবার সরকারি দফতরে ছুটি। ফলে মনোনয়ন প্রক্রিয়া বন্ধ থাকবে। কিন্তু ভোট ঘোষণার পর দিন থেকেই মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় মহাফাঁপরে ব্লক প্রশাসনের একাংশ। এত কম সময়ের মধ্যে মনোনয়ন গ্রহণের প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছেন তারা।

আরও পড়ুনঃ একাধিক জেলাকে ‘স্পর্শকাতর’ ঘোষণা কমিশনের

শুক্রবার যে ৫ দফা দাবি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং কংগ্রেস, তার মধ্যে এটি একটি। কলকাতা হাই কোর্টেরও পর্যবেক্ষণ, মাত্র ৫ দিন সময় যথেষ্ট নয়। তাই মনোনয়ন জমা দেওয়ার দিন বাড়ানো যায় কি না, এ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনও চিন্তাভাবনা শুরু করেছে বলে খবর।
শুক্রবার ডায়মন্ড হারবার ১ ব্লকের মনোনয়ন জমা দিতে যান বিজেপি, সিপিএম এবং আইএসএফ প্রার্থীরা। তাঁদের অভিযোগ, মনোনয়ন জমাই নেওয়া হয়নি! তাঁদের এ-ও অভিযোগ, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি চাইছে শাসকদল। সে বারের মতো বিরোধীরা যাতে মনোনয়ন জমা দিতে না পারে, সেই চেষ্টা করছে শাসকদল।
মনোনয়নপত্র জমা না নেওয়া নিয়ে ডায়মন্ড হারবার ১ ব্লকের বিডিও সুবীর দাস বলেন, ‘‘গতকালই (বৃহস্পতিবার) নির্বাচনের নোটিশ দেওয়া হয়েছে। সব কিছু ব্যবস্থা করতে একটু তো সময় দরকার।’’ তাঁর সংযোজন, ‘‘আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। যত তা়ড়়াতাড়ি সম্ভব মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।’’

অন্য দিকে, শুক্রবার সকাল থেকেই বাঁকুড়ার বিভিন্ন জায়গায় পঞ্চায়েত প্রার্থীদের দেখা গিয়েছে প্রবল দাবদাহ উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু প্রশাসনের ‘গাফিলতি’তে তাঁরা মনোনয়ন জমা করতে না পারায় হতাশ বলে জানান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *