খবর লাইভ : ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল আমজনতা। এই প্রেক্ষিতে বিদেশে আপাতত গম রফতানি বন্ধের সিদ্ধান্ত নিল মোদি সরকার। শুক্রবার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন- বেনজির, দুই পুরুষ সঙ্গীকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে খুন, মাংস খাওয়ার ইচ্ছেপ্রকাশ!
বেশ কয়েকটি কারণে বিশ্বব্যাপী হঠাৎই গমের দাম বেড়ে গিয়েছে। গম রফতানি নিয়ে কয়েকটি বৈঠক করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক। সূত্রের খবর, দ্রব্যমূল্য বৃদ্ধি, গমের বাজার সংক্রান্ত নানা বিষয়ে খেয়াল করার পর রফতানিতে রাশ টানছে সরকার। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী কৃষি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন। সারা ইউরোপে গম সরবরাহকারী দেশগুলির মধ্যে বড় বাজার দখল করে এই দেশ। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে অন্যান্য পণ্যের সঙ্গে গম রফতানিতেও রাশ টেনেছে জেলেনস্কির দেশ। এর ফলে সঙ্কট বেড়েছে।
অন্য দিকে, এশিয়া তথা বিশ্বে অন্যতম গম উৎপাদনকারী দেশ ভারত। সম্প্রতি আফগানিস্তানে বিশাল পরিমাণ গম রফতানি করেছে ভারত। তা ছাড়াও রয়েছে বাংলাদেশ। শুধু ২০২১-’২২ অর্থবর্ষে ৭০ লক্ষ টন গম উৎপাদন করেছে ভারত। তার মধ্যে ৫০ শতাংশই রফতানি হয়েছে শেখ হাসিনার দেশে।




