National Special News

রামেও চুরি! মন্দির নির্মাণেও দ‍ুর্নীতির অভিযোগ বিজেপি বিধায়কের বির‍ুদ্ধে

0
(0)

খবর লাইভ : রাম মন্দির নির্মাণে বড়সড় জালিয়াতি সামনে এসেছে। সমাজবাদী পার্টির প্রাক্তন মন্ত্রী পবন পাণ্ডে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, বর্তমান অযোধ্যার বিধায়ক তেজ নারায়ণ পাণ্ডের মদতে রাম মন্দির ট্রাস্টের সঙ্গে জমি কেলেঙ্কারি ধরা পড়েছে। রাম মন্দির নির্মাণে যে জমি ট্রাস্টকে দেওয়া হয়েছে তা আগে দুই কোটি টাকায় বিক্রি হয়েছে। পরবর্তীতে আবার সেই একই জমি আলাদা দিনে রেজিস্ট্রেশন করে ১৮.৫ কোটি টাকায় বিক্রি করা হয়।

ট্রাস্ট্রির সদস্য অনিল মিশ্র ও মেয়র হৃষিকেশ উপাধ্যায়ের উপস্থিতিতে এত বড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। পবন এও দাবি করেছেন, দেশের বহু মানুষ লক্ষ লক্ষ টাকা আর্থিক অনুদান হিসেবে রাম মন্দিরের জন্য দিয়েছেন। রাম ভক্তদের ইচ্ছা পূরণ হবে এই মন্দির নির্মাণের পর। তাই কোন অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে সবটাই জনসমক্ষে আসা উচিত। কারণ এটা জনগণের সম্পত্তি। কত টাকার বিনিময়ে রাম মন্দির নির্মাণ হচ্ছে, কোন অ্যাকাউন্টে এই টাকা গিয়েছে সবটাই তদন্ত হওয়া উচিত বলে জানিয়েছেন পবন।

আগামী বছর অর্থাৎ ২০২২-এ উত্তরপ্রদেশে নির্বাচন। তাই ঘরে ও বাইরে একাধিক ইস্যুতে চাপে গেরুয়া শিবির। তার মাঝেই বিজেপির তুরুপের তাস রাম মন্দির নিয়ে এত বড় দুর্নীতি সামনে আসায় বিপাকে গেরুয়া শিবির। সপার পরে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি আম আদমি পার্টিও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *